২৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বিএমডিএ প্রধান কার্যালয়ের সামনে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টার দিকে তারা এ বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে সহকারী প্রকৌশলী পদেও বিএসসি প্রকৌশলীদের আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানান। এসব পদে সাধারণত উপসহকারী প্রকৌশলী পদে চাকরিতে ঢোকা ডিপ্লোমা প্রকৌশলীরা পদোন্নতি পেয়ে এসে থাকেন।

আরও পড়ুনঃ   ভারতকে অবিশ্বাস্য জয় এনে দিয়ে নেপথ্য গল্প শোনালেন সিরাজ

শিক্ষার্থীরা বলেন, ‘বৈষম্য রাখা যাবে না। বৈষম্য নিরসনেই আমাদের এই আন্দোলন। বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা তিনটি দাবি তুলে ধরেন।

এগুলো হলো- নবম গ্রেডে কোনো ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া যাবে না, এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চান, তাহলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে নিয়োগ দিতে হবে। আর দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে।

আরও পড়ুনঃ   বাগমারায় বাংলাদেশ গার্লস গাইডের আয়োজনে দীক্ষা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

শিক্ষার্থীরা বলেন, ‘বিএসসি ইঞ্জিনিয়ারিং না পড়েও অনেকে প্রকৌশলী হিসাবে পরিচয় দেন, এটা দুঃখজনক। রহস্যজনককারণে বিএমডিএ দীর্ঘদিন ধরে প্রকৌশল পদগুলোতে নিয়োগ বন্ধ রেখেছে। কিন্তু ডিপ্লোমাধারিদের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দিয়েই তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে প্রকৃত প্রকৌশলীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এটা চলতে পারে না।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST