২৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-কর্মচারীর ওপর হামলার ৫দিন পেরুলেও শংকা কাটেনি

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রিহাব নামে এক রোগীর স্বজনকে ভিডিও করতে নিষেধ করায় চিকিৎসক ও কর্মচারীর ওপর হামলা এবং টেবিলে থাকা চিকিৎসা সরঞ্জাম ছুঁড়ে ফেলার অভিযোগ রোগীর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় চিকিৎসা সেবা সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। এ ঘটনার ৫দিন পেরুলেও শংকা ও উদ্বেগ কাটেনি চিকিৎসক ও কর্মচারীদের। যদিও এ ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসক জানান, গত শনিবার দুপুরের দিকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন সড়ক দুর্ঘটনায় সামান্য আহত উপজেলার খানপুর এলাকার রুবেলের ছেলে রিহাব। প্রাথমিকভাবে রোগীকে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয় এবং স্বাস্থ্য সম্পর্কীয় পরামর্শ দিয়ে এক্স-রে করার জন্য বলা হয়। তখন রোগীর বাবা রুবেল উত্তেজিত হয়ে উঠেন এবং ভিডিও ধারণ শুরু করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক ভিডিও করতে নিষেধ করলে বাঘা থানা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফিকে খবর দেন তারা। মুহুর্তের মধ্যে শফির নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল জরুরী বিভাগে প্রবেশ করেন। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা অকথ্য ভাষায় গালিগালাজ, হামলা ও ভাংচুর করেন। এছাড়া ভীতি প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেন। এতে চিকিৎসক ও কর্মচারীরা প্রাণভয়ে সেখান থেকে পালিয়ে আত্মরক্ষা করেন। ফলে চিকিৎসা সেবা সাময়িক বন্ধ থাকে।

আরও পড়ুনঃ   মাধ্যমিক স্কুল শাখা পর্যায়ে যাত্রা শুরু করল আল্-ইহ্সান একাডেমী

পরে বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান আসাদ চিকিৎসক ও কর্মচারীদের বিভিন্ন ভাবে বুঝিয়ে অভয় দিয়ে তাদের পুনরায় চিকিৎসা সেবায় নিয়োজিত করেন। এ ঘটনায় চিকিৎসক ও কর্মচারীরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের মধ্যে এখনো শংকা ও উদ্বেগ কাটেনি।

তিনি আরো বলেন, এ ঘটনায় সোহেল রানা নামের এক কর্মচারী আহত হন। তিনি জানান, আমি তাদেরকে নিষেধ করলে তারা আমাকে মারধর করে আহত করেন। আহত সোহেল রানাকে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। বাঘা থানা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফিকে মুঠো ফোনে কথা বল্লে আমি মেলা লোকের মধ্যে আছি পরে কথা বলছি বলে ফোন কেটে দেন তিনি।

রোগীর বাবা রুবেল খান জানান, আমার ছেলের চিকিৎসা দেওয়ায় ডাক্তারের অবহেলার কারণে আমি ভিডিও করলে ডাক্তার আমাকে বাধা দেয় এবং অপমান করে। পরে আমি শফিকে ডেকে নিয়ে গেছি। অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি মামলা রেকোর্ড করার চেষ্টা করছি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এ ব্যাপারে বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান আসাদ বলেন, আমি অফিসে বসে সিসি ফুটেজ দেখতেই আমার এক কর্মচারী এসে আমাকে বলেন, রোগীর স্বজনরা জরুরি বিভাগে চিকিৎসকের ওপর হামলা করছে। শোনামাত্রই আমি সঙ্গে সঙ্গে থানায় অবগত করি। খবর পেয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকসহ পুলিশের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডা. আসাদ আরো বলেন, এ ঘটনার ৫দিন পেরুলেও শংকা ও উদ্বেগ কাটেনি চিকিৎসক ও কর্মচারীদের।

ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে রাজশাহী সিভিল সার্জন ডা:এস আই এম রাজিউল করিম বলেন, সেখানে ডাক্তার, নার্স, কর্মচারী ভীতি ও শংকার বিষয়ে আমাদের জানালে আমরা বিষয়টা দেখবো। তবে কোন ডাক্তার, নার্স চিকিৎসা সেবা ও কোনো বিষয়ে ত্রুটি পেলে অবশ্যই দাপ্তরিক ভাবে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST