৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বাগদানের পর ভেঙে যায় সানি লিওনের বিয়ে

অনলাইন ডেস্ক : ড্যানিয়েল ওয়েবরকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার সাবেক নীল সিনেমার জগতের তারকা সানি লিওনের। কিন্তু ড্যানিয়েলের আগেও আরও একজনের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছিল এই অভিনেত্রীর।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের গোপন সেই খবর ফাঁস করেছেন সানি নিজেই। জানিয়েছেন, বিয়ের মাত্র দুই মাস আগেই হবু স্বামীর দ্বারা প্রতারিত হয়েছিলেন তিনি। যে কারণে ভেঙে গিয়েছিল তার বিয়ে।

সানি জানান, ড্যানিয়েলের সঙ্গে বিয়ে হওয়ার আগে আরও একজনের সঙ্গে বাগদান হয়েছিল। তাদের ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু সেই সময় অভিনেত্রীর মনে হচ্ছিল, কিছু একটা ঠিক নেই।

আরও পড়ুনঃ   পাত্রপক্ষ চায়, বিয়ের পর অভিনয় ছেড়ে দেই : নুসরাত

অভিনেত্রী বলেন, ‘যার সঙ্গে আমার বাগদান হয়েছিল তাকে বিয়ের আগে আমি জিজ্ঞেস করি, সে আমাকে ভালোবাসে কিনা। কিন্তু সে সরাসরিই জানিয়ে দেয়, আমাকে ভালোবাসে না। এরপরেই আমি জানতে পারি, আমার সঙ্গে এতদিন প্রতারণা হচ্ছিল। আমার হবু স্বামীই প্রতারিত করছিল।’

সানি আরও বলেন, ‘এটা আমাদের বিয়ের দুই মাস আগে ঘটেছিল। হাওয়াইয়ের একটি স্থানে আমাদের বিয়ে হওয়ার পরিকল্পনা ছিল। বিয়ের পোশাক, স্থান সবকিছু নির্ধারিত ছিল। সেসময়ই প্রতারণার শিকার হতে হয় আমাকে। এটা আমার জীবনের সবচেয়ে খারাপ অনুভূতির একটি ছিল।’

আরও পড়ুনঃ   আমি অভিনয় থেকে অবসর নিতে প্রস্তুত : রাশমিকা

সানি লিওন জানান, এরপরই তার জীবনে ড্যানিয়েল ওয়েবরের আগমণ। অভিনেত্রীর কথায়, ঈশ্বর অবাক করে দেওয়ার মতো কিছু বিষয় ঘটনা আমার সঙ্গে। ড্যানিয়েলকে আমার জীবনে পাঠিয়ে দেন। যিনি আমার বর্তমান স্বামী। আমার মায়ের মৃত্যুর পর এমনকি বাবা মারা যাওয়ার পরের সময়ে সে আমার পাশে ছিলেন। এখনও আছেন।

উল্লেখ্য, একসময়ের নীল সিনেমা জগতের জনপ্রিয় এই তারকা সেই দুনিয়াকে বিদায় জানিয়ে ২০১২ সালে বলিউডে পা রাখেন। এরপর কাজ করেছেন একাধিক সিনেমাতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST