৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ট্রায়ালে আসছেন অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলার

অনলাইন ডেস্ক : ১৯ অক্টোবর কম্বোডিয়ায় এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই। এই টুর্নামেন্ট সামনে রেখে বিকেএসপিতে ইতোমধ্যে অনুশীলন করছে বাংলাদেশ। এই অনুশীলনে ১০ অক্টোবর যোগ দেবেন অস্ট্রেলিয়ান প্রবাসী আরহান ইসলাম।

অস্ট্রেলিয়ার ফুটবলে শীর্ষ স্তরের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেড। এই ক্লাবের একাডেমিতে অনূর্ধ্ব ১৮ পর্যায়ে খেলেন বাংলাদেশি প্রবাসী ফুটবলার আরহাম। রাইট উইঙ্গার হলেও রাইট ব্যাক হিসেবেও খেলতে পারেন এই তরুণ। আরহামের বাবা আরিফুল ইসলামের আগ্রহ ছেলে বাংলাদেশের হয়ে খেলুক। সেই আগ্রহের ভিত্তিতে তিনি বাফুফের সঙ্গে যোগাযোগ করেন। বাফুফের টেকনিক্যাল বিভাগ আরহামের ভিডিও এবং প্রয়োজনীয় তথ্যাদি গ্রহণ করে।

আরও পড়ুনঃ   ‘পূজা নিয়ে শঙ্কা নেই, তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা করবে’-স্বরাষ্ট্র উপদেষ্টা

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু অ-১৭ দলের কোচ। তিনি আরহামের ট্রায়াল নেবেন। এতে আরহাম সন্তোষজনক পারফরম্যান্স করতে পারলে বাংলাদেশ অ-১৭ দলের হয়ে কম্বোডিয়া সফর করবেন। বাফুফে আরহামকে এএফসিতে রেজিস্ট্রেশন করিয়ে রেখেছে।

ট্রায়ালে যোগ্যতা প্রমাণ হলে যেন বাংলাদেশের হয়ে খেলতে সমস্যা না হয়। আরহাম বাংলাদেশেই জন্মগ্রহণ করেছেন এবং পাসপোর্টও ছিল। পুরনো পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় নতুন পাসপোর্ট করেছেন শুধু ট্রায়াল উপলক্ষ্যে। আরহাম বাংলাদেশে আসছেন সম্পূর্ণ পরিবারের খরচেই।

আরও পড়ুনঃ   রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড় হতে পারে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্ক প্রবাসী। নির্ভরযোগ্য ডিফেন্ডার তারিক কাজীর বেড়ে উঠা ফিনল্যান্ডে। বাংলাদেশ অ-১৭ দলে ট্রায়াল দিতে আসছেন অস্ট্রেলিয়ান প্রবাসী ফুটবলার আরহান ইসলাম। বয়স ভিত্তিক এবং সিনিয়র পর্যায়ে বাফুফে ভালো মানের প্রবাসী ফুটবলার খুঁজছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST