১৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বসতভিটা লিখে দেওয়ার নাম করে টাকা নিয়ে অন্যত্র বিক্রির চেষ্টা

স্টাফ রিপোর্টার : নগদ দশ লক্ষ টাকা ও ৫০ ভরি স্বর্নালংকার নিয়ে ছেলের অংশের বসতভিটা ছেলের বউ তাজনুভা তাজরিনকে লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সাবেক শ্বাশুড়ি মোতাহারা বেগম জেনী।

ঘটনাটি রাজশাহী নগরীর ২৭ নং ওয়ার্ডের শিরোইল মঠ পুকুর এলাকার প্রয়াত আবেদ আলীর স্ত্রী মোতাহারা বেগম জেনী ও তার ছোট ছেলে আজহার আলী আপেলসহ তার পরিবারের বিরুদ্ধে।

ভুক্তভোগী তাজনুভা তাজরিনের থানায় করা অভিযোগ ও তার দেয়া বক্তব্য থেকে জানা যায়, তাজনুভা তাজরিনের সাথে আবেদ আলীর ছোট ছেলে আজহার আলী আপেলের বিয়ে হয় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর। বিয়ের পরে আজহার আলী আপেলকে ব্যবসা করার জন্য ছেলের বউ তাজনুভা তাজরিনের কাছে থেকে নগদ ১০ লক্ষ টাকা ও তার ব্যবহৃত ৫০ ভরি স্বর্নালংকার নেন তার বিনিময়ে বসতভিটায় ছেলের প্রাপ্য ৫ কাঠা জমি ছেলের বউ তাজনুভাকে লিখে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আবেদ আলীর মৃত্যুর পরে তার দেওয়া প্রতিশ্রুতি খেলাফ করেন আবেদ আলীর স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা। তাজনুভাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে সংসারে অশান্তি সৃষ্টি করে আপেল সহ তার পরিবার। নির্যাতনের একপর্যায়ে তাজনুভার গর্ভের সন্তানকে হত্যা করে তানজুভার সাবেক স্বামী আপেল ও আপেলের মা মোতাহারা বেগম জেনীসহ বোনেরা। গর্ভের সন্তান হত্যার সাজা থেকে রক্ষা পেতে আপেল বিদেশে পালিয়ে যায় আর তার মা বোনেরা চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পালিয়ে এসে আত্নগোপন করে। ভুক্তভোগী তাজনুভা শিবগঞ্জ উপজেলায় তাদের সন্ধান পেয়ে সেখানে তাদের সাথে যোগাযোগ করতে আসলে ভুক্তভোগী তাজনুভার ওপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আক্রমণ করে হত্যার চেষ্টা করে। সেখান থেকে এলাকাবাসী তাজনুভাকে উদ্ধার করে চাপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করান।এবিষয়ে চাপাইনবাবগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী তাজনুভা তাজরিন (মামলা নং- শিবগঞ্জ আদালত ৫৫০/২৩)।

আরও পড়ুনঃ   এলপিজির দাম বাড়ল, ১২ কেজির সিলিন্ডার ১৪৫৬ টাকা

এসব বিষয় নিয়ে তাজনুভার সাবেক স্বামী আজহার আলী আপেল, আপেলের বোন ও বোনের ছেলেবন্ধু তৎকালীন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির কার্যালয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নিজামুল আজিমের পরামর্শে আপোষ মিমাংসা করা হয়। এতে উভয় পক্ষ তিনশত টাকা মুল্যের ননজুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত শর্ত মেনে নিয়ে স্বাক্ষর করে। শর্তঅনুযায়ী টাকা না দিয়ে তারা পুনরায় আত্নগোপনে চলে যান। এ বিষয়ে সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনি তাদেরকে বেশ কয়েকবার ডেকে তাদের সাড়া পাইনি। বর্তমানে প্রয়াত আবেদ আলীর ১৭ কাঠার ওপর অবস্থিত তিনতালা বাড়িটি ভেংগে বিক্রি করার উদ্যোগ নেন।

আরও পড়ুনঃ   মামলা তুলে নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম কোটা আন্দোলনকারীদের

বাড়ি ভেংগে বিক্রির খবর জেনে ভুক্তভোগী তাজনুভা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ( আরডিএ), বোয়ালিয়া ভুমি অফিস ও বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ করে জমি বিক্রি করা স্থগিত করার লক্ষ্যে ৫৭ নং হোল্ডিংটি স্থগিত করেন। এবং ভুক্তভোগী এই হোল্ডিং-এর জমি ক্রয় না করার জন্য ক্রেতাদের অনুরোধ জানান।

তিনি আরও জানান তার সাবেক স্বামী আজহার আলী আপেল মামলা থেকে রক্ষা পেতে নগরীর একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তার মা-বোনরা বিভিন্নভাবে তাজনুভা তাজরিনকে ভয়ভীতি হুমকি প্রদান করছে।

অভিযোগের বিষয়ে তাজনুভার সাবেক শ্বাশুড়ি মোতাহারা বেগম জেনীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় বিধায় তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এছাড়া আজহার আলী আপেল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন থাকার জন্য তারও বক্তব্য নেয়া যায়নি। প্রতিবেদক আজহার আলী আপেলরে সাথে সরাসরি যোগাযোগ করতে গেলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক জানান চিকিৎসাধীন রুগীদের সাথে দেখা করার নিয়ম নাই।

ভুক্তভোগী তাজনুভা তাজরিন প্রয়াত আবেদ আলী ও মোতাহারা বেগম জেনীর ছোট ছেলে আজহার আলী আপেলের সাবেক স্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

১

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

২

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

৩

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

৪

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৫

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

৭

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

৮

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

৯

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১০

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১১

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১২

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

১৩

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৪

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

১৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

১৬

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১৮

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

২০

Design & Developed by: BD IT HOST