১৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ফ্রান্স দলে এমবাপে, প্রথমবার ডাক পেলেন ‘বিস্ময়বালক’ দুয়ে

অনলাইন ডেস্ক : অবশেষে ফ্রান্স দলে ফিরেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। ছয় মাসের বেশি সময় পর স্কোয়াডে ফিরলেন ফরাসি এই তারকা। এদিকে, প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন পিএসজির তরুণতুর্কি দিজায়ার দুয়ে। ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টার-ফাইনালের জন্য গতকাল (বৃহস্পতিবার) দল ঘোষণা করেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।

অক্টোবর ও নভেম্বরে নেশন্স লিগের গ্রুপ পর্বের দুই ম্যাচে কোচ দিদিয়ের দেশম ২৬ বছর বয়সী এমবাপেকে দল থেকে বাদ দিয়েছিলেন। রিয়াল মাদ্রিদের এই তারকা প্রথমে ফিটনেসের ঘাটতির কারণে বাদ পড়েছিলেন। যদিও পরবর্তীতে জানানো হয় বাদ পড়ার পেছনে এমবাপের ব্যক্তিগত কারণ দায়ী। তবে তার বাদ পড়া নিয়ে সেসময় কম আলোচনা হয়নি।

দেশম জানিয়েছেন তারকা এই স্ট্রাইকারকে ঘিরে চারিদিকে যে ধরনের আলোচনা শুরু হয়েছিল তাতে দলের সর্বোচ্চ স্বার্থের কথা বিবেচনা করেই এমবাপেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর থেকে রিয়ালের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন এমবাপে। গত বছর রিয়ালের যোগ দেওয়ার পর সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত করেছেন ২৮ গোল।

আরও পড়ুনঃ   বাঘায় আড়ানী ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অধিনায়ক হিসেবে এমবাপে থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে দেশম বলেন, ‘আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি। কয়েক সপ্তাহ আগে আমি যেটা বলেছিলাম সেটাই নিশ্চিত করে বলছি এমবাপেই দলের অধিনায়ক থাকবেন।’

এদিকে ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবেই বৈচিত্র্যময় দুয়েকে দলে নেওয়া হয়েছে বলে দেশম স্বীকার করেছেন। ১৯ বছর বয়সী এই বিস্ময়বালক মধ্য ডিসেম্বর থেকে পিএসজির হয়ে নিয়মিত মাঠে নামার সুযোগ পেয়ে ২৩ ম্যাচে করেছেন ১৭ গোল। উইঙ্গার পজিশন ছাড়াও মিডফিল্ডেও দুয়ে সমান পারদর্শী। মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র দ্বিতীয় লেগে বদলি বেঞ্চ থেকে উঠে এসে দুর্দান্ত খেলেছেন। পেনাল্টি শ্যুট-আউট থেকে তিনি প্রথম গোলটি করেছিলেন।

আরও পড়ুনঃ   বিশ্বকাপের আগে ইতিহাসের সবচেয়ে খারাপ পারফরম্যান্স ব্রাজিলের

আগস্টে রেনে থেকে ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন দুয়ে। গত বছর প্যারিস অলিম্পিকে রৌপ্যজয়ী ফরাসি অনূর্ধ্ব-২৩ দলের কোচ থিয়েরি অঁরির দলে ছিলেন দুয়ে। দেশম বলেছেন, ‘ক্লাবের হয়ে সে সবসময়ই মূল দলে খেলেন না। কিন্তু যখনই সে মাঠে নামে তখনই নিজেকে প্রমাণে ব্যস্ত রাখে। সে বয়সে এখনো তরুণ, কিন্তু সে আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। আমি হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে পারতাম। কিন্তু আমি তাকে এখনই ডেকেছি। কারণ আমি মনে করি এটাই সঠিক সময়।’

তবে দল থেকে বাদ পড়েছেন এন’গোলো কান্তে। সৌদি আরবের পেশাদার লিগে খেলা তারকা এই মিডফিল্ডার পেশীর ইনজুরিতে ভুগছেন বলে দেশম জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্রোয়েশিয়ার মোকাবিলা করবে ফ্রান্স। ২৩ মার্চ ফিরতি লেগে স্তাদে দি ফ্রান্সে দ্বিতীয় লেগে ক্রোয়েটদের আতিথ্য দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

২

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৩

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৪

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৫

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

৬

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৮

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১০

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৪

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৫

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

১৬

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৯

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST