২৮ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় জমি অবৈধ দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

এস এম আব্দুর রহমান, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় নিজের মালিকানাধীন জমি অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমি উদ্ধার ও ন্যায়বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা মো. খইরুদ্দিন মন্ডু।

আবেদনে তিনি উল্লেখ করেন, পুঠিয়া উপজেলার শিবপুর হাট এলাকার বাসিন্দা মো. খইরুদ্দিন মন্ডুর মালিকানাধীন জমি একই এলাকার মো. আনোয়ার শেখ অবৈধভাবে দখল করে রেখেছেন, জমিতে গেলে মিথ্যা মামলা ও প্রাণ নাসের হুমকির কথা বলেছেন, বলে অভিযোগ করা হয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেও এখন পর্যন্ত কার্যকর সমাধান না পাওয়ায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট জব্দ

আবেদনপত্রে আরও বলা হয়, জমি-সংক্রান্ত বিরোধের কারণে নিজের বৈধ সম্পত্তির ভোগ-দখল থেকে বঞ্চিত হয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির মধ্যে রয়েছেন অভিযোগকারী। এতে তিনি তার সম্পত্তি দখলমুক্ত করে ন্যায়সংগত সমাধানের জন্য সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা ও প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

আবেদনে জমির তফসিল হিসেবে বেহারীপাড়া মৌজার প্রস্তাবিত খতিয়ান-১০৪৬, দাগ নম্বর-৩০৮, জমির পরিমাণ ১,৩৪ একর এবং আর.এস খতিয়ান-৪৪৮, দাগ নম্বর-৩০৯, জমির পরিমাণ ০.৬০০ একর উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ   আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

অভিযোগকারী মো. খইরুদ্দিন মন্ডু বলেন, “আমার বৈধ সম্পত্তি থেকে আমি দীর্ঘদিন ধরে বঞ্চিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কার্যকর সমাধান পাইনি। প্রশাসনের কাছে আমার দাবি, তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে আমার জমি দখলমুক্ত করার ব্যবস্থা করা হোক।”

তিনি এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. আনোয়ার শেখের বক্তব্য পাবার জন্য মুঠোফোনে ফোন করে তাকে পাওয়া যায়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST