১৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

পদ্মায় নিখোঁজ দুই শিশু! একজনের লাশ উদ্ধার

মোহাঃ আসলাম আলী স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে গোসল করাতে গিয়ে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ পাওয়া গেছে।

রবিবার দুপুরের দিকে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া মানিকের চর মসজিদ সংলগ্ন নদীর ঘাটে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হয়।

সোমবার (১৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে চকরাজাপুর এলাকায় পদ্মা নদীতে ভেসে ওঠে শিশু জান্নাতীর লাশ।
স্থানীয় লোকজন জানান,দুই শিশু হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার চর এলাকার বাসিন্দা আবুল কাশেম মণ্ডলের মেয়ে জান্নাতী খাতুন (৮) এবং চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে ঝিলিক খাতুন (১১)। নিখোঁজ দুই শিশু সম্পর্কে খালা-ভাগ্নি।এদের উদ্ধারে রবিবার রাজশাহী সদর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালালেও তাদের সন্ধান মেলেনি। তবে সোমবার আকষ্মিক ভাবে চকরাজাপুর ঘাটে জান্নাতীর লাশ ভেসে ওঠে। এখন সন্ধান চলছে অপর শিশু ঝিলিকের।

আরও পড়ুনঃ   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন,রবিবার সন্ধ্যা পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালিয়েছেন। সোমবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। সকালে একজনকে পাওয়া গেলেও দুপুর পর্যন্ত আরেক শিশুকে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   প্রথম পাতা

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আজম জানান, নিখোঁজ দুই শিশুর পরিবার বাঘার চৌমাদিয়া চরে নানার বাড়িতে বেড়াতে এসে ছিলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

১

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

২

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

৩

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

৪

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

৫

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

৬

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

৮

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

৯

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

১০

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

১১

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

১২

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

১৩

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ

১৪

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

১৫

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্নের লক্ষ্যে ঢাকায় আলোচনা শুরু

১৬

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

১৭

দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

১৮

নগরীতে ১৫ মাদক মামলার আসামি গ্রেপ্তার

১৯

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে সাতজনকে হুইলচেয়ার প্রদান

২০

Design & Developed by: BD IT HOST