১৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে গায়ক সাহেদ আলী

অনলাইন ডেস্ক : জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী ও ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুর আগে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন এই সংগীতশিল্পী।

সাহেদ আলীর মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বন্ধু এরশাদুল হক টিংকু। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সাহেদ আলী। প্রায় চার বছর ধরে কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। এ কারণে নিয়মিত ডায়ালাইসিসও নিতে হতো তাকে।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের মাত্রা কমে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন এই গায়ক। এরপর স্বাভাবিকভাবে কথা বলার সক্ষমতাও হারিয়ে ফেলেন।

পরবর্তী সময়ে তার শরীরে ডেঙ্গু ও ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ শনাক্ত হয়। পাশাপাশি হেপাটাইটিস সি ভাইরাসের কারণে লিভারে প্রদাহ দেখা দেয়। একাধিক শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আরও পড়ুনঃ   মরুভূমিতে উত্তাপ ছড়ালেন অধরা খান

শেখ সাহেদ আলী ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করে আসছিলেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন এই শিল্পী। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। ১৯৯১ সালে প্রকাশিত হয় সাহেদ আলীর প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর তার আরও পাঁচটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ , প্রথম দিন বাংলাদেশের

১

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

২

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত

৩

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

৪

যশোরের শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

৫

নেজামপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন

৬

রাজশাহীতে ১৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

রুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট রুলসের ওপর বিশেষ প্রেজেন্টেশন

৮

বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, সরকারের সহযোগিতা চাইলেন এমপি

৯

ভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন

১০

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা মালিকের

১২

বাঘা উপজেলা শাখায় জামায়াতের নতুন আমীর ইউনূছ ও পৌর শাখায় ইমাজ উদ্দিন নির্বাচিত

১৩

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

১৪

অপতথ্য রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ : প্রধান তথ্য কমিশনার

১৫

৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু : জহির উদ্দিন স্বপন

১৬

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদার করা জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৯

চট্টগ্রামের সেই পুলিশ সুপার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST