২৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নাশকতাকারী সন্দেহে ৪ দিনে গ্রেপ্তার প্রায় ২৬৫৭

অনলাইন ডেস্ক : সারাদেশে সাম্প্রতিক সহিংসতার সঙ্গে জড়িত বা নাশকতাকারী সন্দেহে গত চারদিনে অন্তত ২ হাজার ৬৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ১০০ জনকে।

এ পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় সহিংসতার ঘটনায় অন্তত ১৩৩টি মামলা হয়েছে। এর মধ্যে ২৯টির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি ও অগ্নিসংযোগের অভিযোগে ১৭টি থানায় দায়ের করা মামলায় ৪৯৯ জনের নাম ও অজ্ঞাতনামা ৭৪ হাজার ৫৫ জনকে আসামি করা হয়েছে।

২৪টি মামলায় অভিযুক্তদের সংখ্যা উল্লেখ না করে শুধুমাত্র ‘অনেক অজ্ঞাত আসামি’ বলা হয়েছে। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত এক হাজার ১০০ জনের মধ্যে ৫০৫ জনই ঢাকায় ছিলেন।

এ ছাড়া, চট্টগ্রামে ১০২, বরিশালে ৩৪, দিনাজপুরে ১২, রংপুরে ৩৩, ময়মনসিংহে ৫৫, কিশোরগঞ্জে ১২, নরসিংদীতে ৩১, খুলনায় ১৮, মানিকগঞ্জে নয়, সাভারে ১০০, রাজশাহীতে ৭২, নারায়ণগঞ্জে ৮০ এবং গাজীপুরে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ   ৪০ সদস্য বিশিষ্ট ‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি’ গঠন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার মঙ্গলবার জানান, গতকাল রাজধানীর বেইলি রোড ও বসুন্ধরা এলাকা থেকে বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি দাবি করেন, বিএনপির কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাদ ও কার্যনির্বাহী সদস্য তরিকুল ইসলামকেও গতকাল রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নয়াপল্টনের কার্যালয়ে অভিযান চালালেও তাকে সেখানে পাওয়া যায়নি।

ঢাকাসহ অন্যান্য জেলায় সংঘর্ষ ও ধ্বংসযজ্ঞের পর পুলিশ অভিযান শুরু করে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, পুলিশের ২৮১টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বা ক্ষতিগ্রস্থ হয়েছে এবং থানা ও ফাঁড়িসহ ২৩৫টি পুলিশ স্থাপনায় ভাঙচুর করা হয়েছে বা পুড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   প্রথম পাতা

গতকাল ঢাকায় গ্রেপ্তার ৫০৫ জনকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে তাদের প্রায় সবাইকে জেলহাজতে পাঠানো হয়। কয়েকজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।

আদালতের নথি অনুযায়ী, সোমবার পর্যন্ত তিন দিনে ৭৯৯ জনকে সিএমএম আদালতে হাজির করা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ গতকাল বলেছেন, ডিবি এ পর্যন্ত বিএনপি ও জামায়াতের ১৫০ নেতাকে গ্রেপ্তার করেছে। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলটির বিভিন্ন শাখা এবং জামায়াত-শিবিরের একাংশের নেতাকর্মীরা বিটিভি ভবন, সেতু ভবন, ডেটা সেন্টার, মেট্রোরেল, পুলিশ ট্রাফিক বক্স এবং থানায় অগ্নিসংযোগ চালিয়েছে।

হারুন জানান, গতকাল বিএনপির নির্বাহী কমিটির সদস্য তরিকুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করে অন্য নেতাদের কাছে তার বার্তা পৌঁছে দিতেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST