
স্টাফ রিপোর্টার : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় দিবসের প্রেক্ষাপট, তাৎপর্য ও ফলাফল তুলে ধরে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। এছাড়াও অতিথি বক্তব্য রাখেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. জিএম শফিউর রহমান, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. আনোয়ার হোসেন উজ্জ্বল, মতিহার থানাধীন ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনসার আলী প্রমুখ।
আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন আইন বিভাগের প্রভাষক জনাব মো. আবু সাঈদ। আলোচনা অনুষ্ঠানে ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোহাম্মদ আজিবার রহমানসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিন করে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST