১২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

দাবি পূরণে সরকারকে সন্ধ্যা পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আল্টিমেটাম

অনলাইন ডেস্ক : মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়াসহ তিন দাবি পূরণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারকে রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, সোমবারের (১৩ অক্টোবর) মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।

রোববার রাজধানীর প্রেসক্লাব এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কর্মসূচিতে যোগ দিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই আল্টিমেটামের ঘোষণা দেন। তিনি বলেন, দাবি মানা না হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৫ম সম্প্রীতি ও দক্ষতা উন্নয়ন স্কাউট ক্যাম্প অনুষ্ঠিত

এদিকে, কর্মসূচি চলাকালীন এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে। তারা অর্থ উপদেষ্টা এবং সচিবের সঙ্গে আলোচনায় বসবেন বলে শিক্ষকেরা জানিয়েছেন।

প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীসহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবরা।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা

উল্লেখ্য, এমপিও হলো মান্থলি পে অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পান। বর্তমানে দেশে ২৯ হাজার ১৬৪টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে স্কুল ও কলেজ ২০ হাজার ৪৩৭টি এবং এসব প্রতিষ্ঠানে সাড়ে ৫ লাখের বেশি শিক্ষক-কর্মচারী কর্মরত।

ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

২

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

৩

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৪

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৫

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৬

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৭

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৮

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

১০

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১১

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৪

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৫

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৮

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৯

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

২০

Design & Developed by: BD IT HOST