১৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতি মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সেইসাথে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্ত করার সুপারিশ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, “সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।”

আরও পড়ুনঃ   মৃত্যুর কারণে সংসদ সদস্য পদ শূন্য হবে এটি সংবিধানে দেখিনি

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়াতে হবে।

জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু মন্ত্রণালয় বা কোনো একক বাহিনীর কাজ কিংবা দায়িত্ব নয়; বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।’
বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিতকরণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুটসমূহ চিহ্নিতকরণ এবং মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, অভিযান পরিচালনা এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

আরও পড়ুনঃ   ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দিতে হবে

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম; জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু; মোঃ কামরুজ্জামান; মোঃ মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা অংশগ্রহণ করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ , প্রথম দিন বাংলাদেশের

১

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

২

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত

৩

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

৪

যশোরের শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

৫

নেজামপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন

৬

রাজশাহীতে ১৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

রুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট রুলসের ওপর বিশেষ প্রেজেন্টেশন

৮

বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, সরকারের সহযোগিতা চাইলেন এমপি

৯

ভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন

১০

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা মালিকের

১২

বাঘা উপজেলা শাখায় জামায়াতের নতুন আমীর ইউনূছ ও পৌর শাখায় ইমাজ উদ্দিন নির্বাচিত

১৩

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

১৪

অপতথ্য রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ : প্রধান তথ্য কমিশনার

১৫

৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু : জহির উদ্দিন স্বপন

১৬

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদার করা জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৯

চট্টগ্রামের সেই পুলিশ সুপার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST