৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তামিম-শান্তকে দলে ভেড়াল রাজশাহী

অনলাইন ডেস্ক : বিপিএলের আসন্ন আসরের জন্য দল সাজাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করাও শুরু করেছে দলগুলো। এবার দুইজন দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

এবারের আসরের আগে প্রথম ক্রিকেটার হিসেবে তানজিদ তামিমের সঙ্গে চুক্তি করেছে রাজশাহী। একই দিনে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দলে ভিড়িয়েছে তারা। দলটির প্রধান কোচ হান্নান সরকার নিজের ফেসবুক পেজে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

শুরুতে হান্নান জানান, ‘রাজশাহী দলে আমাদের প্রথম ডিরেক্ট সাইনিং- তানজিদ হাসান তামিম। আমি নিজেও আনুষ্ঠানিকভাবে হেড কোচ হলাম আজই। সামনে নিশ্চিতভাবেই আরও অনেক নাম আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে।’

পরে আরেক পোস্টে হান্নান লিখেন, ‘তানজিদ তামিমই শুধু না, নাজমুল হোসেন শান্তও এবার খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। ব্যক্তিগতভাবে শান্তকে আমার দলে পেয়ে কোচ হিসেবে আমি বেশ খুশি। আমি জানি ওর সামর্থ্য সম্পর্কে। আমি জানি, ও কতটা ভালো করতে সক্ষম নিজের দিনে। খারাপ সময়ও হয়তো আসবে, কিন্তু শান্ত যেন রাজশাহীর হয়ে প্রত্যেকটা মুহূর্তই ভীষণ উপভোগ করে, এটাই চাওয়া।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

৩

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

৪

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৫

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

৬

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

৭

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

৮

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

৯

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

১০

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

১২

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

১৩

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১৪

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৫

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১৬

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

১৭

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১৮

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১৯

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

২০

Design & Developed by: BD IT HOST