৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষ্যে রাজশাহীতে বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ (৮ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

সভায় জানানো হয়, বাংলাদেশে বছরে পৌনে ৫ লক্ষ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়, যার ৬১ শতাংশই শিশু। দেশে বছরে এ রোগে মৃত্যুবরণকারী ৮ হাজার জনের মধ্যে ১৫ বছরের নিচের শিশু ৬৮ শতাংশ। শিশুরাই বেশি টাইফয়েডে আক্রান্ত হচ্ছে বলে সরকার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে বিনামূল্যে এক ডোজ করে টাইফয়েডের টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর বয়স ১৫ বছর পার হলেও সে টিকা নিতে পারবে।

আরও পড়ুনঃ   জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সভায় আরও জানানো হয়, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে ১২ অক্টোবর। ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রথম বারো দিন স্কুল পর্যায়ে এবং ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত আট দিন স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে। এই টিকা গ্রহণের জন্য শিশুর জন্মনিবন্ধন সনদের ১৭ ডিজিট নম্বর ব্যবহার করে ভ্যাকস ইপিআই ডট গভ ডট বিডি (াধীবঢ়র.মড়া.নফ) তে টাইফয়েড টিকার নিবন্ধন করতে হবে। ইতঃপূর্বে যারা এইচপিভি টিকার জন্য নিবন্ধন করেছিল তারা সরাসরি লগইন করে টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করতে পারবে।

আরও পড়ুনঃ   ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশ, আবহাওয়া থাকবে শুষ্ক

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, টাইফয়েড টিকাদান কর্মসূচি আমরা অবশ্যই সফল করব। এ কর্মসূচি সফল করতে তিনি অনলাইন রেজিস্ট্রেশন শতভাগ করার উপর গুরুত্বারোপ করেন এবং সেই লক্ষ্যে কর্মকৌশল ঠিক করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST