১০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

চীনের গ্রুপে আফিদারা, রয়েছে বিশ্বকাপের হাতছানিও

অনলাইন ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি অ-২০ টুর্নামেন্টের মূল পর্বে খেলবে। আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে হতে যাওয়া প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে আজ ব্যাংককে। ২০১৯ সালেও এএফসির এই প্রতিযোগিতায় স্বাগতিক ছিল থাইল্যান্ড। ওই আসরের থাইল্যান্ড অ-২০ নারী দলের অধিনায়ক এই ড্র অনুষ্ঠানে পটগুলো থেকে দলের নাম তুলেছেন।

বাংলাদেশ প্রথমবারের মতো এই আসরে অংশ নেওয়ায় চার নম্বর পটে ছিল। প্রতি পটে তিনটি করে দল ছিল। চার নম্বর পট দিয়ে ড্র শুরু হয়। প্রথমেই বাংলাদেশের নাম ওঠায় তারা ‘এ’ গ্রুপের চতুর্থ দল হয়। পরে তৃতীয় ও দ্বিতীয় পট থেকে প্রথমে ওঠায় ভিয়েতনাম ও চীন ‘এ’ গ্রুপের তিন ও দুই নম্বর দল হয়। থাইল্যান্ড স্বাগতিক হিসেবে ‘এ’ গ্রুপের প্রথম দল হবে, এটা আগেই নির্ধারিত ছিল।

আরও পড়ুনঃ   সিলেট অধিনায়কের বিরুদ্ধে ফিক্সিংয়ের গুঞ্জন, যা বললেন কোচ

চূড়ান্ত পর্বে ১২ দল তিন গ্রুপে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্স আপের পাশাপাশি সেরা দুই তৃতীয় দল কোয়ার্টার ফাইনাল খেলবে। বাংলাদেশের গ্রুপে চীন স্বাভাবিকভাবেই টপ ফেভারিট। থাইল্যান্ড কিংবা ভিয়েতনামকে হারাতে পারলে আফিদাদের গ্রুপ রানার্স আপ কিংবা তিন গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় দল হওয়ার সম্ভাবনা থাকবে। কোয়ার্টার ফাইনালে জিতলেই মিলবে বিশ্বকাপ খেলার টিকিট। টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট চার দল ২০২৬ সালে ফিফা অ-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

আরও পড়ুনঃ   মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরতে পারবেন জেলেরা

স্বাগতিক হওয়ায় থাইল্যান্ড চূড়ান্ত পর্বে সরাসরি খেলছে। বাছাই পর্বে আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ সেখানে তাদের সঙ্গী হয়েছে। লাওসে অনুষ্ঠিত বাছাইয়ে বাংলাদেশ গ্রুপ রানার্স আপ হয়ে থাইল্যান্ডের টিকিট নিশ্চিত করে। বাংলাদেশ এশিয়ার ২০তম দেশ হিসেবে এএফসির এই আসরে খেলবে।

গ্রুপ ‘এ’- থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম ও বাংলাদেশ
গ্রুপ ‘বি’- উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান
গ্রুপ ‘সি’- জাপান, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে ও ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

১০

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

১২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

১৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

১৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST