২০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

কিশোরীকে ধর্ষণ, মামলার কথা স্বীকার করল পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ধর্ষণের বিষয়ে মুখ খুলতে রাজি ছিল না ভুক্তভোগীর পরিবার।

এরপর ‘কামারখন্দে ধর্ষণের শিকার কিশোরীর অস্ত্রোপচার সম্পন্ন’ শিরোনামে সোমবার (২০ অক্টোবর) সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্ট। সংবাদটি মুহূর্তে পুরো জেলাজুড়ে ভাইরাল হয়। এরপর রাতেই সিরাজগঞ্জের কামারখন্দ থানা পুলিশ জানায়, ১৪ বছরের কিশোরী ধর্ষণের ঘটনায় দুপুরেই মামলা রেকর্ড করা হয়েছে।

দুপুরে মামলা হলেও তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছিল বলে জানিয়েছে কামারখন্দ থানা পুলিশ। দুপুর ২টা ১৫ মিনিটে ভুক্তভোগী কিশোরীর মা মোছা. মোসলিমা খাতুন কামারখন্দ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছেন।

আরও পড়ুনঃ   বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

রাতে কামরখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ ঢাকা পোস্টকে বলেন, মামলার ৬ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটি দুপুরেই রেকর্ড করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামি ও গ্রেপ্তারকৃতদের নাম বলা যাবে না। তবে পরে সবকিছু জানানো হবে।

মামলা দুপুরে হলেও বিকেলে ও সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রতন কুমার সাহা ঢাকা পোস্টকে বলেন, মামলা হয়নি। আমরা তদন্ত করছি। এ বিষয়ে তিনি রাতে বলেন, মামলার বিষয় আগে জানালে গোপনীয়তা থাকে না। এছাড়াও মামলার নম্বর অনেক সময় দেরিতে দেওয়া হয়। এছাড়া তদন্তের স্বার্থে জানানো হয়নি।

আরও পড়ুনঃ   মোহনপুরে আইরিন খাবার হোটেলে অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা আলু রাখার দায়ে জরিমানা

বিশেষ সূত্র থেকে জানা গেছে, কামারখন্দ উপজেলার সেন্ট্রাল পার্কের পাশে ডেরা ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে সিএনজিতে করে ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ওই ধর্ষকের সাথে ৫ থেকে ৬ জন বন্ধু ঘটনাস্থলে পাহারায় ছিল। অভিযোগ রয়েছে, সেসময় তারা উচ্চস্বরে গান বাজিয়েছে, যেন মেয়েটির চিৎকারের শব্দ বাইরে না যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

২

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৩

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৪

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৫

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৬

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৭

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৮

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৯

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৪

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৯

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST