২৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

কারফিউ শিথিলে আটকে পড়া মানুষ গন্তব্যে ফিরছেন

স্টাফ রিপোর্টার: কারফিউ শিথিলে দেশের বিভিন্ন স্থানে জনজীবনে স্বস্তি ফিরেছে। সড়কগুলোতে শুরু হয়েছে যানবাহন চলাচল। বেড়েছে মানুষের কর্মব্যস্ততা। ভিড় বেড়েছে ব্যাংকগুলোতে। বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষ নিজ নিজ গন্তব্যে ফিরছেন। বুধবার সকালে কর্মজীবী লোকজনকে অফিসে যেতে দেখা গেছে।
কয়েক দিন ধরে ঝিমিয়ে থাকা রাজশাহী নগরে বুধবার যেন প্রাণ ফিরেছে। নগরের সব বিপণিবিতান খোলা হয়েছে। কর্মজীবী লোকজন পাঁচ দিন বন্ধের পর আজ কর্মস্থলে গেছেন। বুধবার সকাল থেকে নগরের সড়কগুলোতে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। বাস চালু হওয়ায় রাজশাহীতে আটকে পড়া লোকজন বিভিন্ন গন্তব্যে ফিরতে শুরু করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের ভদ্রা বাসস্ট্যান্ডে কথা হয় রাজশাহী সরকারি কলেজের শিক্ষার্থী আল আমিনের সঙ্গে। তিনি বলেন, তাঁর বাড়ি রংপুরে। তিনি রাজশাহী আটকে পড়েছিলেন। বাস চালু হওয়ায় বুধবার তিনি বাড়ির পথে রওনা হয়েছেন।
গত শনিবার রাতে কারফিউ জারি হলে সারাদেশের মতো রাজশাহীতেও স্থবিরতা নেমে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় লোকজন বেশি বাইরে বের হননি। কারফিউ শিথিলের সময় অল্প কিছু মানুষ জরুরি প্রয়োজনে বের হতেন। বুধবারসকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে। ফিরেছে স্বস্তি।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর বলেন, বুধবার সকালে রাজশাহী থেকে দু-একটি দূরপাল্লার বাস ছেড়ে গেছে। পাশের জেলাগুলোর সঙ্গে বেশ বাস চলাচল করছে।
রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, কারফিউ চলাকালে অনেক মানুষ জীবিকা নির্বাহ করতে না পেরে সমস্যায় পড়েছেন। এ কারণে কারফিউ শিথিল করা হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। রাজশাহীতে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনী তৎপর রয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও নাশকতার ঘটনায় রাজশাহী জেলা ও মহানগরীতে ১৬টি মামলা হয়েছে। এসব মামলায় মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত মোট ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি) এবং জেলা পুলিশের মুখপাত্রদ্বয় এতথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম জানান, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতা ও সহিংসতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় সোমবার পর্যন্ত ৯টি মামলা হয়েছে। এসব মামলায় মোট ৮৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম জানান, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতা ও সহিংসতার ঘটনায় রাজশাহী নগরীর বোয়ালিয়া, মতিহার ও চন্দ্রিমা থানায় সোমবার পর্যন্ত মোট ৭টি মামলা হয়েছে। এসব মামলায় মঙ্গলবার দুপুর পর্যন্ত পুলিশ ৯৩ জনকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST