২৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কানপুরে স্টেডিয়ামের বাইরে বাংলাদেশের পতাকা পোড়ানোর অভিযোগ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের রূপ বদলেছে অনেকবারই। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে দুই দেশের সম্পর্কের রঙ বদলেছে কয়েক দফায়। তবে, সেই সম্পর্ক তিক্ততার পর্যায়ে ছিল না কখনোই। যদিও দুই দেশেই বিদ্বেষপূর্ণ মনোভাবের মানুষের অভাব নেই। ক্রিকেট, ধর্ম কিংবা রাজনীতির কারণে দুই দেশের মানুষের মাঝে দেখা যায় বৈরিতা। তারই একটি নমুনা দেখা গেল কানপুরে।

উত্তরপ্রদেশের কানপুর শহরের গ্রিন পার্ক স্টেডিয়ামে তখন চলছিল বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সিরিজের দ্বিতীয় টেস্ট। এ টেস্ট ঘিরে আগে থেকেই হুমকি দিয়ে রেখেছিল হিন্দু মহাসভা নামের একটি সংগঠন। গত ৫ আগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সময় হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ এনে এ ম্যাচে হামলার কথা জানায় তারা। সেই হামলা না হলেও বাংলাদেশের ওপর আঘাত এলো অন্যভাবে। গ্রিন পার্ক স্টেডিয়ামের বাইরে এদিন পোড়ানো হলো বাংলাদেশের পতাকা।

আরও পড়ুনঃ   সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান লাইভ তাদের এক খবরে জানায়, গ্রিনপার্ক স্টেডিয়ামের বাইরে বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেয় বিশ্ব হিন্দু পরিষদ নামের একটি সংগঠন। ম্যাচ শুরুর পর থেকে স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে স্লোগান দেন তারা। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা চেয়ে পোস্টার হাতে দেখা গিয়েছিল অনেককেই। একপর্যায়ে মোটরসাইকেল র‍্যালি দেখা যায় গ্রিন পার্ক স্টেডিয়ামের বাইরে।

তবে, এ ঘটনা থেকে বড় কোনো অশান্তি ছড়ায়নি। আপাতত পুলিশের আয়ত্তেই আছে পরিস্থিতি। মূলগঞ্জ থেকে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকেরা পদযাত্রা শুরু করেন। চলে আসেন সদ্ভাবনা চৌকির কাছে। সেখানে তাদের আটকে দেয় পুলিশ। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। লাঠিচার্জ করে পুলিশ।

আরও পড়ুনঃ   শচীনকে ছাড়িয়ে যাওয়ার দিনে কোহলির বিশ্বরেকর্ড

তারপর সেখানেই ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলতে থাকেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকেরা। ধরনায় বসে যান। ধরনায় বসে ‘হনুমান চালিশা’ পাঠ করতে থাকেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকেরা। সেই খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিতা শর্মা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরই সেখান থেকে উঠে যান তারা।

এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও হিন্দুস্তান লাইভ ব্যতীত অন্য কোনো গণমাধ্যম এর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST