৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন বাউয়েট

অনলাইন ডেস্ক : কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান ‘আমরাই সেরা’ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাংলাদেশ বেতার রাজশাহীর আয়োজনে নগরভবনের সিটি হল সভাকক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত ২০২৩-২৪ সেশনের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় ‘আমরাই সেরা’ ফাইনাল রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) কাদিরাবাদ, নাটোর এবং রানার্স আপ রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল “আধুনিক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকাই প্রধান”।

এ বিতর্ক প্রতিযোগিতার পক্ষ দল বাংলাদেশ আর্মি ইউনিভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, এবং বিপক্ষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০২৩-২০২৪ সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গত বছর ১ আগস্ট হতে ১৬টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন রাউন্ডে প্রতিযোগিতা শেষে এই দুটি দল ফাইনাল রাউন্ডে উন্নীত হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রানার্স আপ দলের দলনেতা মোঃ সিফাত হোসেন। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ‘আমরাই সেরা’ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড.দেওয়ান মুহম্মদ হুমায়ূন কবীর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারি এন্ড টেকনোলজি (বাউয়েট) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক, সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করেছেন রুয়েটের সহকারী অধ্যাপক ঐশী জৌতি, রুয়েটের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াকীন সৃজন।

আরও পড়ুনঃ   রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০৫ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী

ধারণকৃত বিতর্ক অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার, রাজশাহী থেকে আগামী ৫ নভেম্বর দুপুর ২.৩০ মিনিটে প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে একই সময়ে বিতর্ক অনুষ্ঠানটি প্রচার করা হবে। বিতর্ক অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন কেন্দ্রের সহকারী পরিচালক (অনুষ্ঠান) মোঃ মাসুম পারভেজ। বিতর্ক অনুষ্ঠানের বিচারক, মডারেটর ও তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান এবং সার্বিক নির্দেশনায় ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বাংলাদেশ বেতার রাজশাহীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST