২১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

কমালা হ্যারিসই মার্কিন প্রেসিডেন্ট হবেন : বারাক ওবামা

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট কনভেনশনে বারাক ও মিশেল ওবামার আশা, কমালা হ্যারিস জিতবেন, কিন্তু লড়াই খুবই কঠিন। ডেমোক্র্যাটদের কনভেনশনের দ্বিতীয় দিনে প্রধান আকর্ষণই ছিলেন বারাক ওবামা।

বারাক ও তার স্ত্রী মিশেল দুজনেই কনভেনশনে কথা বলেছেন। তারা কমালা হ্যারিসের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং বলেছেন, হ্যারিসই পরবর্তী প্রেসিডেন্ট হবেন।

বারাক ওবামা তার আধঘণ্টার ভাষণে বলেছেন, ‘কমালা হ্যারিস তার নতুন কাজের জন্য তৈরি। তিনি তার সারাজীবন সাধারণ মানুষের জন্য ব্যয় করেছেন। অ্যাটর্নি জেনারেল হিসাবে তিনি বড় ব্যাংক, কলেজের বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের কেলেঙ্কারির কোটি কোটি ডলার সাধারণ মানুষের জন্য নিয়ে আসতে পেরেছেন। বাড়ি বন্ধক রাখা নিয়ে যখন সংকট দেখা দেয়, তখন তিনি আমাকে, আমার প্রশাসনকে বলে বাড়ির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেন।’

আরও পড়ুনঃ   কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড

বারাক ওবামা আরও বলেছেন, ‘যদি আমরা সবাই আগামী ৭৭ দিন আমাদের কাজ করি, এমনভাবে কাজ করি, যা আগে কখনো করিনি, তাহলে আমরা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসাবে দেখব।’

সাবেক প্রেসিডেন্ট ওবামা বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের প্রশংসাও করেছেন। বারাক ওবামার মতে, ‘আমাদের এমন নেতাকে নির্বাচিত করা উচিত, যিনি আমেরিকাকে এগিয়ে নিয়ে যাবেন। একসঙ্গে আমরা একটা আরও নিরাপদ, ন্যায়ের ভিত্তিতে চলা, সকলের সমান অধিকার ও স্বাধীনতায় বিশ্বাসী দেশকে গড়ে তুলতে পারব।’

বারাক ওবামা বলেছেন, ‘একজন ৭৮ বছর বয়সী ধনকুবের যিনি শুধু চক্রান্তের অভিযোগ করে যান, কমালা হ্যারিসের কাছে হারার ভয়ে যিনি প্রতিদিন অভিযোগ করে যাচ্ছেন।’

ওবামার অভিযোগ, ‘ট্রাম্প বিভাজনের রাজনীতি করেন। আমেরিকায় বিশৃঙ্খলা তৈরির জন্য তার আর চার বছর সময় দরকার। ট্রাম্প মনে করেন, দেশ আমরা আর ওরা-য় বিভক্ত। তাকে যারা সমর্থন করে, তারা আসল আমেরিকান, বাকিরা বহিরাগত। এটা রাজনীতির সবচেয়ে পুরোনো কৌশল। কিন্তু তার এই কৌশলে কাজ হবে না। আমরা তাকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আরও চার বছর সময় দিতে পারি না।’

আরও পড়ুনঃ   ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

বারাক ওবামার বক্তব্য, ‘ওদের কাছে ক্ষমতা মানে শক্তিশালীরা যা খুশি করতে পারবে। কিন্তু ডেমোক্র্যাটদের কাছে স্বাধীনতার অর্থ অনেক ব্যাপক। কর্মীরা যাতে পরিষ্কার বাতাসে শ্বাস নিতে পারে, পরিচ্ছন্ন পানি পান করতে পারে, তাদের বাচ্চাকে স্কুলে পাঠাতে পারে এবং তাদের ঘরে ফেরা নিয়ে উদ্বিগ্ন না হয়ে যাতে তারা থাকতে পারে আমরা তার জন্য কাজ করি। কমালা হ্যারিস ও তার রানিংমেট টিম ওয়ালজও এটা বিশ্বাস করেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST