৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ওয়ানডে ফরম্যাট থেকে স্টিভ স্মিথের অবসর

অনলাইন ডেস্ক : কদিন আগেই বলেছিলেন ক্যারিয়ারের একেবারে শেষ সময়ে চলে এসেছেন। এখন শেষের সময়টা ভাবতে চান। স্টিভেন স্মিথের শেষটা হয়ে গেল গতকালই। ওয়ানডে ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। ১৭০ ওয়ানডে, দুটো বিশ্বকাপ শিরোপা নামের পাশে রেখে স্মিথ গুডবাই বললেন এক দিনের ক্রিকেট থেকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালটাই হয়ে থাকল একদিনের ক্রিকেটে স্মিথের বিদায়ী ম্যাচ। ৯৬ বলে ৭৩ রানের শেষ ইনিংসটা হয়ত স্মিথের চিরচেনা ওয়ানডে স্টাইলের একটা প্রতিচ্ছবি হয়ে থাকলো আজীবনের জন্য। ৩৫ বছর বয়সে ১৭০ ওয়ানডে ম্যাচে ৫ হাজার ৮০০ রান আর ২৮ উইকেট নিয়ে শেষ হলো একদিনের ক্রিকেটে স্টিভেন স্মিথ অধ্যায়।

সময়ের অন্যতম সেরা ব্যাটার। প্রজন্মের সেরা চারজনকে নিয়ে বহুল আলোচিত ‘ফ্যাব ফোর’ এর একজন ছিলেন স্মিথ। টেস্ট আর টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো নিজেকে ধরে রাখলেও বিদায় নিচ্ছেন ওয়ানডে থেকে। অস্ট্রেলিয়া দলকে ২০২৭ বিশ্বকাপের জন্য তৈরি হতে পর্যাপ্ত সময় দিতে চান স্মিথ। দলের কথা চিন্তা করেই সরে গেলেন ৩৫ একদিনের ক্রিকেট থেকে।

আরও পড়ুনঃ   ক্যাম্পাসে ছাত্ররাজনীতি আপাতত স্থগিত: উপাচার্য

বিদায়ের বেলায় স্মিথ বললেন, ‘এখন ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময়, তাই আমি মনে করি সরে যাওয়ার এটাই সঠিক মুহূর্ত।’

জাতীয় দলের সঙ্গে থাকা প্রতিটা মুহুর্ত উপভোগের কথা জানিয়েছেন স্মিথ। সঙ্গে বিদায়ের সময়ে স্মরণ করেছেন দুই বিশ্বকাপ জয়ের স্মৃতিটাকেও, ‘দারুণ একটা যাত্রা ছিল। আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক অসাধারণ মুহূর্ত ও দুর্দান্ত স্মৃতি রয়েছে। দুটি বিশ্বকাপ জেতা ছিল একটি বিশাল অর্জন। সঙ্গে ছিল অসাধারণ সব সতীর্থ যারা এই যাত্রায় আমার সঙ্গী হয়েছে।’

ওয়ানডে ক্রিকেট থেকে গুডবাই বললেও স্মিথ মনোযোগ দিতে চান টেস্টে। সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এরপরে আছে মর্যাদার অ্যাশেজের সূচিটাও। স্মিথ চোখ রেখেছেন সেখানে, ‘টেস্ট ক্রিকেট এখনও আমার সর্বোচ্চ অগ্রাধিকার। আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, শীতকালে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং এরপর দেশে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য মুখিয়ে আছি। আমি মনে করি, আমি এখনও এই পর্যায়ে অনেক কিছু দেওয়ার ক্ষমতা রাখি।’

আরও পড়ুনঃ   পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষে রণক্ষেত্র সংসদ ভবন এলাকা

টেস্ট ম্যাচে স্টিভ স্মিথ এখনো ঠিক কতখানি কার্যকর তার নমুনা দেখা গিয়েছে সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার এবং ওয়ার্ন-মুরালি সিরিজে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে তার দলে থাকা এখন অনেকটা অনিশ্চিত। জায়গা পাননি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও। তবে স্মিথ নিজেই জানিয়েছেন, ২০২৮ সালে অলিম্পিকে খেলতে চান। ডাক পেলে অংশ নিতে চান টি-টোয়েন্টি ফরম্যাটের অলিম্পিক গেমসে।

অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে রান সংগ্রাহকের তালিকায় ১২তম স্থানে থেকে ক্যারিয়ার শেষ করেছেন স্টিভ স্মিথ। তবে স্মিথের ১২ সেঞ্চুরির চেয়ে বেশি শতক আছে মোটে ৫ জনের। আর সেখানে গড় বিবেচনায় ডেভিড ওয়ার্নারের পরেই আছে স্টিভ স্মিথের নামটা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST