৯ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

ঐতিহ্য বহনকারী রাজশাহীর সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন

গ্রন্থাগারের নবনির্মিত নিজস্ব ভবনের উদ্বোধন করেন গ্রন্থাগারের সভাপতি ও জেলা প্রশাসক আফিয়া আখতার।

স্টাফ রিপোর্টার : দেড় শতাব্দীরও বেশি সময়ের ঐতিহ্য বহনকারী রাজশাহী সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বেলা ১২টায় নগরীর মিয়াপাড়া এলাকায় গ্রন্থাগারের নবনির্মিত নিজস্ব ভবনের উদ্বোধন করেন গ্রন্থাগারের সভাপতি ও জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, রাজশাহী সাধারণ গ্রন্থাগার এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নতুন ভবনের মাধ্যমে গ্রন্থাগারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্ম বইপাঠে আগ্রহী হয়ে উঠবে।

সূত্রে জানা যায়, রাজশাহী অঞ্চলে জ্ঞানচর্চার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান এই রাজশাহী সাধারণ গ্রন্থাগার। ১৮৭৬ সালে প্রকাশিত স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট গ্রন্থে বিখ্যাত ঐতিহাসিক উইলিয়াম হান্টার উল্লেখ করেন, নাটোর রাজ পরিবারের রাজা আনন্দ নাথ রায় ১৮৬৬ সালেরও আগে এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৮৮৪ সালে জমি ও ভবন প্রাপ্তির মাধ্যমে গ্রন্থাগারটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে।

আরও পড়ুনঃ   ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, রেললাইনে মাথা দিলেন কলেজছাত্রী

ঐতিহাসিক হান্টার আরও তথ্য প্রদান করেন যে, ১৮৭১-৭২ সালে এই পাঠাগারে মোট গ্রন্থের সংখ্যা ছিল ৩ হাজার ২৪৭টি এবং ছয়টি সাময়িকী নিয়মিত সংগ্রহ করা হতো। সে সময় অবিভক্ত বাংলা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রকাশনা বিনামূল্যে গ্রন্থাগারে সরবরাহ করা হতো, যা গ্রন্থাগারের সংগ্রহ সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এবিষয়ে রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, এই গ্রন্থাগারে প্রায় ৩৪ হাজার বই আছে। দীর্ঘদিন ধরে রাজশাহীর শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকের কাছে এই গ্রন্থাগার জ্ঞানচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। নবনির্মিত ভবনের মাধ্যমে পাঠকদের জন্য আধুনিক পরিবেশে বই পড়া ও গবেষণার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুনঃ   জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজশাহী এসোসিয়েশনের সদস্য, গ্রন্থাগারের সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি টুকটুক তালুকদার।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ও গ্রন্থাগারের কোষাধ্যক্ষ ডা. মো. আনিসুর রহমান, শাহমখদুম কলেজের অধ্যক্ষ এসএম রেজাউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাসেন আলী, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সেভ দ্যা নেচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, গ্রন্থাগারের সদস্য মনিরুজ্জামান উজ্জ্বল, মশিউর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST