২০ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

এত বড় ঋণের বোঝা নিয়ে সরকার পরিচালনা খুব কঠিন: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের ওপর ১৮ লাখ কোটি টাকা ঋণের বোঝা চেপে বসেছে। এত বিশাল ঋণ কীভাবে পরিশোধ করা হবে তা নিয়ে চাপের মধ্যে রয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এই বিষয়ে সমাধানের জন্য ঋণদাতাদের সরকারের পক্ষ থেকে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

১৮ লাখ কোটি টাকার ঋণের উল্লেখ করে তা পরিশোধের পরিকল্পনার কথা জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ওটা বড় প্রেসার, প্রচণ্ড প্রেসার। কারণ এগুলো দিয়েছে ওরা চুক্তি করে। ডোনারদেরকে বলতে হবে এটি বিরাট প্রেসার। আমরা এগুলো রিভিউ করছি, দেখছি। আমরা এটি নিয়ে সতর্ক আছি। আমাদের নিজেদের মধ্যেও এটি নিয়ে কথা হচ্ছে। এত বড় ঋণের বোঝা নিয়ে শুরু করেছি, আমাদের জন্য খুব কঠিন। ঋণ নিয়ে ফেরতের বিষয় আছে। এগুলো আমরা সমাধানের চেষ্টা করব।’

আরও পড়ুনঃ   ইসরায়েল এবং গাজার সশস্ত্র গোষ্ঠী আমার প্রস্তাবে স্বাক্ষর করেছে : ট্রাম্প

অপর এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সরকার এখন এসব ঋণের সুদ ও পরিশোধের মেয়াদ বাড়াতে ডোনারদের অনুরোধ করেছে।

চীন থেকে উচ্চ সুদহারে নেওয়া ঋণের সুদের পরিমাণ কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘রিপেমেন্ট পিরিয়ড আরও ১০ বছর বাড়ানোর জন্য বলেছি। রেট অব ইন্টারেস্ট কমানোর কথা বলেছি। তারা সম্মত হয়েছে যে তারা বেইজিং হেডকোয়ার্টারে আমাদের কনসার্নটা পৌঁছে দেবে এবং তারা শিগগিরই আমাদের জানাবে।’

এক হাজার ও ৫০০ টাকার নোট বাতিলের গুঞ্জন নিয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘এগুলো নিয়ে হা বা না কিছু বলাই ঠিক না। আমরা বলি এটা থাক। এটা কোনো অসুবিধা হচ্ছে না। সহজে এগুলোর সিদ্ধান্ত নেওয়া যাবে না।’

আরও পড়ুনঃ   ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চীনের সঙ্গে কিছু ইস্যু আছে, কানাডার সঙ্গে কিছু ইস্যু আছে। এগুলোর আলোচনা খুব বিস্তারিত করিনি। অন্য অনেক বিষয়ে কথা হয়েছে।’

এসময় চীনা অর্থায়নে বাংলাদেশে যেসব প্রকল্প চলমান রয়েছে, সেসব প্রকল্প চলমান থাকবে বলে জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রাষ্ট্রদূত বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে। আমরা একসঙ্গে কাজ করব।’

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST