৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘অধিনায়ক হিসেবে সবচেয়ে খারাপ সিরিজ’, হোয়াইটওয়াশ হয়ে রোহিত

অনলাইন ডেস্ক : এক যুগ পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হার। ভারতের লজ্জা আরও বাড়িয়েছে ২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এমন বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে ব্যাটারদের ব্যর্থতাকেই দুষলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে নিজের সবচেয়ে খারাপ সিরিজ খেললেন বলেও জানালেন টিম ইন্ডিয়া কাপ্তান।

ব্যাটারদের ব্যর্থতা নিয়ে রোহিতের বক্তব্য, ‘এই সিরিজে ব্যাটাররা রান করতে পারেনি। আমরা চেনা পিচ, পরিবেশে খেলতে পারিনি। প্রথম দুই টেস্টের প্রথম ইনিংসে আমরা বড় রান তুলতে পারিনি। শুভমান গিল, ঋষভ পান্ত এবং ওয়াশিংটন সুন্দর দেখিয়ে দিয়েছে মুম্বাইয়ের পিচে কীভাবে ব্যাট করা উচিত ছিল। সেটাও পারিনি। জেতার জন্য যথেষ্ট রান করতে হয়। সেটা আমরা করতে পারিনি। তাই জিততেও পারিনি। ব্যাটিং ব্যর্থতা অন্যতম কারণ।’

শট নির্বাচনের খেসারত দিতে হয়েছে বলেও জানালেন রোহিত। তিনি বলছিলেন, ‘আমাদের শট নির্বাচনে অনেক ভুল হয়েছে। তার মূল্য দিতে হয়েছে। কোন বলে কোন শট মারা উচিত, বুঝতে হবে। প্রথম ইনিংসে আমরা ২৮ রানে এগিয়ে ছিলাম। লক্ষ্যে পৌঁছানো অসম্ভব ছিল না। কিন্তু আমরা পারিনি। ভুল শট নির্বাচনই অনেকটাই দায়ী। নিজেও খারাপ ব্যাট করেছি।’

আরও পড়ুনঃ   ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

ভরাডুবির নেপথ্যে কৌশলগত অনেক ভুল দেখছেন রোহিত, ‘এই সিরিজে আমরা প্রচুর কৌশলগত ভুল করেছি। বেশ কিছু বিষয় আমাদের পক্ষে আসেনি। এত ভুল হলে জেতা যায় না। আমাদের ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে। দল হিসেবে আমরা ব্যর্থ। অধিনায়ক হিসেবে এটাই আমার সবচেয়ে খারাপ সিরিজ। বেশ কয়েকটা সিদ্ধান্ত ভুল নিয়েছি। অধিনায়ক হিসেবে নিজের সেরাটা দিতে পারিনি। এই ব্যর্থতার দায় নিচ্ছি।’

ভারতের বোলাররাও সফরকারী বোলারদের চেয়ে পিছিয়ে ছিল বলেও মত রোহিতের। বলেন, ‘আমাদের বোলররা চেষ্টা করেছে। কিন্তু নিউজিল্যান্ড অনেক ভাল বোলিং করেছে। পিচকে কাজে লাগিয়েছে ওরা। চেনা পরিবেশ, পিচ পেয়েও আমরা ততটা পারিনি।’

ভুল স্বীকার করলেও আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশাবাদী রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘এরপর আমাদের অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে। আমাদের অনেকে ওখানে আগে খেলেছে। অনেকে এই প্রথম খেলবে। সবার কাছেই পাঁচ টেস্টে এই সিরিজ বড় চ্যালেঞ্জ। পরপর দু’বার আমরা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ জিতেছি। সেই আত্মবিশ্বাসটা আমাদের সঙ্গে থাকবে।’ আরও বলেন, ‘জীবনে কিছুই সহজে অর্জন করা যায় না। সাফল্যের মতো ব্যর্থতাও আসে। সে জন্য হাল ছাড়তে নেই। পালিয়ে যেতে নেই। ছোট থেকে এটাই শিখেছি।’

আরও পড়ুনঃ   ঢাকায় হবে জাতিসংঘ মানবাধিকারের কার্যালয়: উপদেষ্টা শারমিন

নিউজিল্যান্ডের বিপক্ষে ভরাডুবির পর সতর্ক রোহিত বলছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের আগে আমাদের সব ভুল চিহ্নিত করতে হবে। আমরা যে ভুলগুলো করেছি, সেগুলো শুধরে নিতে হবে। কোচিং স্টাফ, ক্রিকেটার সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। আমাদের তো সামনে তাকাতেই হবে।’’ আরও যোগ করেন, ‘টেস্ট ম্যাচ বা সিরিজ হার সহজে মেনে নেওয়া যায় না। এই হারটাও সহজে হজম হবে না। আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারিনি।’

নিউজিল্যান্ডের প্রশংসাও করেছেন রোহিত, ‘নিউজিল্যান্ড আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে। অনেক ভালো ব্যাট করেছে। অনেক ভালো বল করেছে। সে জন্যই ওরা জিতেছে। এটা ওদের কৃতিত্ব। ওরা নিজেদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে সচেতন। সেই মতো পরিকল্পনা করে খেলে। গত পাঁচ-সাত বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছে ওরা। বিশ্বের সর্বত্র ওদের পারফরম্যান্স ভালো। আইসিসির প্রতিযোগিতাগুলোতেও সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত উঠেছে। সব মিলিয়ে নিউজিল্যান্ড অনেক উন্নতি করেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

২

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

৩

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৪

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৫

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৬

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৭

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৮

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

১০

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১১

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৪

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৫

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৮

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৯

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

২০

Design & Developed by: BD IT HOST