১৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে ‘ঢাকা স্টেশন’ থেকে ট্রেনের ছাদে ঘরমুখো যাত্রীরা

অনলাইন ডেস্ক : ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। শেষ মুহূর্তে ‘ঢাকা রেলওয়ে স্টেশন’ থেকে ট্রেনের ছাদে ‍উঠে বাড়ি যাচ্ছেন ঘরমুখো যাত্রীরা।

ঈদযাত্রার গত ৩ দিন যা পাহারা দিয়ে রেখেছিলেন রেলওয়ের কর্মকর্তারা, সেটি আর ধরে রাখতে পারেননি তারা। ফলে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৭) ছাদভর্তি মানুষ নিয়ে ঢাকা ছেড়েছে।

শনিবার (১৫ জুন) রাতে ঢাকা রেলওয়ে স্টেশন করে এমন চিত্র দেখা গেছে।

দেখা গেছে, স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের রেক দেওয়া মাত্রই ঘরমুখো মানুষেরা ভিড় করতে শুরু করে। কিছু সময়ের মধ্যে পুরো ট্রেন মানুষে ভরে যায়। এরপর অবশিষ্ট মানুষ উঠতে থাকে ট্রেনের ছাদে। রাত ৮টা ৪৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবশেষে রাত ৯টার দিকে ছাদভর্তি মানুষ নিয়ে ট্রেনটি ঢাকা ছাড়ে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের মানববন্ধন

রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে, বাস্তবতা ও উৎসবমুখর পরিবেশের কারণে তারা যাত্রীদের সঙ্গে জোর করতে পারেননি।

প্রতিবার বাঁশের গেট করে যাত্রীদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে চাইলেও শেষের দুইদিনে তা আর টিকে না। র‍্যাব, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ রেলওয়ে কর্তৃপক্ষ শেষের দুইদিন অতিরিক্ত যাত্রী ঠেকাতে ব্যর্থ হয়ে যায়।

আরও পড়ুনঃ   ৫ হাজার টাকায় তিন ধর্ষকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী

ঢাকা বিভাগীয় রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, শনিবার ও রোববার যাত্রী আটকে রাখা সম্ভব নয়।

গত বৃহস্পতিবার রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ঢাকা রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, এবার তিনি এ প্লাস পাবেন। তবে কমলাপুরে নিয়োজিত রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুরুর দিকে যাত্রীসেবা মান ধরে রাখা গেলেও শেষের দিকে এসে এটি আর পারা যায় না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST