২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ভেজাল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার: গ্রেপ্তার ১

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল যৌন উত্তেজক সিরাপসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: রবিউল ইসলাম (৩৩) রাজশাহী মহানগরীর পবা থানার পূর্ব পুঠিয়া পাড়ার মো: আব্দুল গাফফারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১ জুন ২০২৪ রাতে আরএমপি’র শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর তত্ত্বাবধানে পবা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে বিভিন্ন প্রকার ভেজালযুক্ত পানীয় ফ্রুট সিরাপ বাজারজাত করছে।

আরও পড়ুনঃ   পাবনায় চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: শাহ আলম সোহাগ ও তাঁর টিম গতকাল রাত সাড়ে ৯ টায় পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় তার বাড়ি তল্লাশী করে ৯৬০ বোতল যৌন উত্তেজক ভেজালযুক্ত সিরাপ উদ্ধার করে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় সে দীর্ঘদিন যাবৎ যৌন উত্তেজক ভেজালযুক্ত সিরাপ বিক্রি করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র পবা থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST