২১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে চারটি ক্লাস্টার ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় চারটি ক্লাস্টার ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর দুইটা হতে বিকেল সাড়ে চারটা পর্যন্ত নগরীতে চারটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, লোকাল গভনমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গঠিত সিডিসির কার্যক্রমকে আরও এগিয়ে নিতে নগরীতে সিডিসি‘র ক্লাস্টার ভবন নির্মাণ করা হচ্ছে। নগরীতে মোট ১১টি ক্লাস্টার ভবন নির্মাণ করা হবে। প্রথম ধাপে
শাপলা, পদ্মা, আশার আলো ও চন্দ্রমল্লিকা ক্লাস্টার ভবনের উদ্বোধন করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটি রাজশাহী মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রকল্পের আওতায় নারীরা নিজেদের ভাগ্যের পরিবর্তন ও পরিবারের সদস্যদের জীবনমান ও আত্মকর্মসংস্থানের যাবতীয় পদক্ষেপ নিয়েছেন। এই কার্যক্রমের মাধ্যমে প্রকল্পভুক্তি নারীরা একটি আর্থিক ভিত্তি বা সঞ্চয় করেছে, যা প্রশংসনীয়। এটি একটি বড় অর্জন।

আরও পড়ুনঃ   ‘আমি কেয়ার করি না, আমাকে নিয়ে খেলবেন না’; সাকিবের ভিডিও ভাইরাল

তিনি আরো বলেন, দক্ষ জনগোষ্ঠী তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তৈরি করা হয়েছে। যেখানে চারটি কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এটি ওয়ার্ড পর্যায়েও চালু করা হবে।

৬নং ওয়ার্ডে বক্ষব্যাধী হাসপাতাল সংলগ্ন শাপলা ক্লাস্টার কার্যালয় ভবন উদ্বোধনকালে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর আবু বাক্কার কিনু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট এ্যাসোসিয়েট মোঃ মাহবুবুল আলম, মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   উত্তরায় বিমান দুর্ঘটনা : পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

১২নং ওয়ার্ডের বড়কুঠি মহল্লায় চন্দ্র মল্লিকা ক্লাস্টার কার্যালয় ভবনের উদ্বোধনকালে রাসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, সংরক্ষিত আসনের কাউন্সিলর আলফাতুন নেসা এবং ৩০নং ওয়ার্ডের মহনপুরে আশার আলো ক্লাস্টার কার্যালয় ভবন উদ্বোধনকালে ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিনএবং ১৮নং ওয়ার্ডের পবাপাড়ায় পদ্মা ক্লাস্টার কার্যালয় ভবন উদ্বোধনকালে রাসিকের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদত আলী শাহু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ফেডারেশনের ও সিডিসি নেতৃবৃন্দ, ক্লাস্টারের সদস্যবৃন্দ, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও রাসিকের প্রকৌশলবৃন্দ উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

বাঘায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমপি চাঁদ

নগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার

১০

গোদাগাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন মেলা অনুষ্ঠিত

১১

তানোরে চুরি যাওয়া ভুটভুটি উদ্ধারসহ গ্রেপ্তার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চাঞ্চল্যকর ক্লু-লেস ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

১৫

রুদ্ধশ্বাস লড়াইয়ে চেক রিপাবলিককে হারাল দক্ষিণ কোরিয়া

১৬

দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল : স্থানীয় সরকার মন্ত্রী

১৭

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড প্রদান

১৮

৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

১৯

ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

২০

Design & Developed by: BD IT HOST