২১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীর তিন উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার (২১ মে) রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর এবং বাগমারা উপজেলায় দুই-একটি বিচ্ছিন্ন ঘটনাছাড়া‘৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের’ দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আইন-শৃঙ্খলাবাহিনীর কঠোর নিরাপত্তায় সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সকাল থেকেই উপজেলার ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উৎসবমুখর উপস্থিতি ছিল।

এবার দ্বিতীয় ধাপে পুঠিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৮টি, ভোট কক্ষ ৫ শত ১৩টি এবং মোট ভোটার ১ লক্ষ ৮১ হাজার ৯ শত ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ৮ শত ৬২ জন ও নারী ভোটার ৯০ হাজার ১ শত ৩৬ জন।

আরও পড়ুনঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন শুরু

দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৭টি, ভোট কক্ষ ৪ শত ৭২টি এবং মোট ভোটার ১ লক্ষ ৫৯ হাজার ৯ শত ৩২ জন। এ উপজেলার মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫১ জন ও নারী ভোটার ৭৯ হাজার ৮ শত ৮১ জন।

অন্যদিকে বাগমারা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধু চেয়ারম্যানও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১ শত ২২টি, ভোট কক্ষ ৭ শত ৪৭টি। মোট ভোটার ৩ লক্ষ ১০ হাজার ৯ শত ৭১ জন। এ উপজেলার মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৬ হাজার ৫ শত ৮২জন ও নারী ভোটার ১ লক্ষ ৫৪ হাজার ৩ শত ৮৯ জন।

আরও পড়ুনঃ   ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

সাধারণ ভোট কেন্দ্রগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে ছিলো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য সদাপ্রস্তুত ছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ভোট কেন্দ্রগুলোতে পুলিশ, বিজিবি, এবং র‌্যাবের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

রাজশাহী -৫ আসনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী নজরুল মন্ডল

সেনাবাহিনীর সহযোগিতায় ভোট দিয়ে ফেরার পথে হামলার শিকার

নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ

রাজশাহীর একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়

রাজশাহী বিভাগে ৫৭ দশমিক ৮৪ শতাংশ ভোট পড়েছে

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

বাংলাদেশ-নেপালের নির্বাচনে দ. এশিয়ায় নতুন সুযোগ, বলছে যুক্তরাষ্ট্র

ভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ

১০

যশোরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

১১

যশোর শার্শা উপজেলায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

১২

নওগাঁ-১আসনে দুই প্রার্থীর ভোট প্রদান

১৩

নিয়ামতপুরে ভোট শুরুর আগেই কেন্দ্রে ভোটারদের ভিড়

১৪

ভোট বর্জনের স্মৃতি পেছনে ফেলে সরব মাড়িয়া কেন্দ্র

১৫

উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন

১৬

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

১৭

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেব : তারেক রহমান

১৮

রাজশাহীতে নারী ভোটার বেশি, ভোট পড়েছে ৪৬ শতাংশ

১৯

রাজশাহীর ৬টি আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST