৩ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

লাল পতাকায় মোড়ানো খামেনির কফিন সামনে আনল ইরান

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কফিন সামনে এনেছে ইরান। ইমাম রেজা মাজারের প্রতীকী লাল পতাকায় মোড়ানো হয়েছে কফিনটি।

শুক্রবার (৩ জুলাই) আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের মাশহাদ শহরের ইমাম রেজা মাজারের একটি লাল পতাকা খামেনির কফিনের ওপর বিছিয়ে দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে তার দাফনের আগে দেশজুড়ে শোক ও বিদায় অনুষ্ঠান শুরু হলো। আগামী ৯ জুলাই ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হবে।

আরও পড়ুনঃ   ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ

আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, এই লাল পতাকাটি নবী মুহাম্মদের নাতি হুসাইন ইবনে আলির আত্মত্যাগের প্রতীক, যিনি শিয়া ইসলামের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং সপ্তম শতাব্দীতে কারবালার যুদ্ধে নিহত হয়েছিলেন।

আরও পড়ুনঃ   তানোর উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

তিনি আরও বলেন, কারবালার যুদ্ধে হুসাইনের মৃত্যু ও শাহাদাত শিয়া মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ নৈতিক নির্দেশক। তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতার নিহত হওয়ার ঘটনাকে সেই আত্মত্যাগের পথের অংশ হিসেবে মনে করছে ইসলামি প্রজাতন্ত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০

কাঁদলেন রোনালদো, জয় উৎসর্গ করলেন জোটাকে

লাল পতাকায় মোড়ানো খামেনির কফিন সামনে আনল ইরান

বিতরণের আগেই পচা ডিম শনাক্ত, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা

পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা দূর হবে না : ত্রাণমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসার মানকে এগিয়ে নিতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু

১০

বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার

১১

সারাদেশের ন্যায় ভার্চুয়ালি রাজশাহীতেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

৪০ সদস্য বিশিষ্ট ‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি’ গঠন

১৩

হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

১৪

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ছয়টি প্রস্তাব অনুমোদন

১৬

রাজশাহী আরডিএ পার্ক ও পার্ক রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

১৭

দুষ্টের দমন করে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী

১৮

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স

১৯

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

২০

Design & Developed by: BD IT HOST