১৭ মে ২০২৪
অনলাইন সংস্করণ

সনাতন ধর্মের শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে পেটাল ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার : মধ্যরাতে হলের ছাদে নিয়ে বেধড়ক মারধর ও শিবির অ্যাখ্যা দিয়ে এক সনাতন ধর্মের শিক্ষার্থীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থী হল প্রশাসন ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী হলেন, সবুজ বিশ্বাস। বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ৩১৬ নম্বর কক্ষে দলীয় প্রভাবে অবস্থান করছিলেন। তিনি অত্র হল শাখা ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদের অনুসারী বলে জানা গেছে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা, আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের সহ-সভাপতি। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী বলে জানা গেছে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১৬ মে (বৃহস্পতিবার) মধ্যরাতে (আনুমানিক ২টা) সোহরাওয়ার্দী হলের সহ-সভাপতি মো. আতিকুর রহমানসহ তার ৮-১০ জন অনুসারী ভুক্তভোগী শিক্ষার্থীকে রুম থেকে হলের ছাদে নিয়ে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে বেধড়ক মারধর করে এবং একপর্যায়ে শিবির আখ্যা দিয়ে হত্যার হুমকি প্রদান করেন তাকে। পরবর্তীতে ভুক্তভোগী নিজেকে সনাতন ধর্মাবলম্বী দাবি করলে আরো বেশি মারধর করা হয় তাকে। জীবন রক্ষার্থে দৌড়ে হলে ছাদ ত্যাগ করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০

এছাড়াও অভিযোগ পত্র থেকে আরও জানা যায়, মো. আতিকুর রহমান ও তার অনুসারীরা ভুক্তভোগী শিক্ষার্থীর কক্ষ থেকে পানির ফিল্টার, ক্রিকেট ব্যাট, হেডফোনসহ আরও বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এমতাবস্থায় নিজের নিরাপত্তা শঙ্কায় ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিয়ে আতঙ্কিত ভুক্তভোগী শিক্ষার্থী। প্রতিকার রোধে হল প্রশাসন বরাবর লিখিত অভিযোগ জমা দেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আতিকুর রহমান বলেন, আমি সবুজ নামের কোনো শিক্ষার্থীকে চিনি না। আমার রুমে কিছুদিন আগে লুটপাট চালায় এই হলের সভাপতি নিয়াজ মোর্শেদের অনুসারীরা। এ বিষয়ে আমি হল প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। এ বিষয়টিকে ধামাচাপা দিতে মিথ্যার নাটক সাজিয়েছে তারা। আমি এ বিষয়ে আইনের আশ্রয় নেব এবং প্রয়োজন অনুসারে থানায় মামলা করবো।

আরও পড়ুনঃ   পূর্ণিমা শীল ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, সোহরাওয়ার্দী হলের যে ঘটনা, সেটি আমি জানার সাথে সাথে উভয়পক্ষের সাথে কথা বলি। লিখিত অভিযোগ পুরোপুরি সত্যি নয়। সবুজ ওই হলের আবাসিক কোনো শিক্ষার্থী নয়। আবাসিকতা ছাড়া হলে থাকার কোনো প্রশ্নই আসে নাহ। উক্ত ঘটনা দুই পক্ষের সাথে কথা বলে তা সমাধান করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সবুজ নামেই ওই শিক্ষার্থী এই হলের আবাসিক শিক্ষার্থী না। এতোদিন সে দলীয় পরিচয়ে এ হলে অবস্থা করছিল। গতকাল তাকে শিবির বলে মারধর করেছে এমন একটি লিখিত অভিযোগ আমাদের কাছে জমা দিয়েছে। এ বিষয়টি নিয়ে আমরা তদন্ত করে দেখবো এবং সত্যতা যাচাই করে আমরা সিদ্ধান্ত নেব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST