৪ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

হামের চিকিৎসা ব্যবস্থা দেখতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক ও ডিসি

শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও রাজশাহীর নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম। ছবি- কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় হাম রোগের চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে শনিবার (৪ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও রাজশাহীর নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম। এ সময় রামেক হাসপাতালের আইসিইউ, শিশু ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম রোগের চিকিৎসাসহ অন্যান্য চিকিৎসা সেবার সার্বিক খোঁজখবর নেন রাসিক প্রশাসক। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সুদৃষ্টি রয়েছে। আমরা আশা করি রামেক হাসপাতাল এবং শিশু হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি করা হবে।

আরও পড়ুনঃ   কে এই শিলাস্তি? এমপি আনার কি তার সঙ্গেই ঢুকেছিলেন সেই ফ্ল্যাটে?

তিনি আরো বলেন, রামেক হাসপাতালে আইসিইউ বেড সংকট রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে। হাম রোগের চিকিৎসাসহ সার্বিক ক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশন রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।

রাসিক প্রশাসক বলেন, সারাদেশের তুলনায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় হামের প্রাদুর্ভাব তুলনামূলক কম। আমরা সচেতন ও সর্তক থাকায় এটি সম্ভব হয়েছে। আশা করছি সকলের সম্মলিত প্রচেষ্টায় আমরা এটি নিয়ন্ত্রণে রাখতে পারবো। ইপিআই কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশন কর্তৃক হাম রোগের টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। এটি অব্যাহত থাকবে। যে ওয়ার্ডে হামের প্রাদুর্ভাব বেশি বৃদ্ধি পাচ্ছে, সেখানে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুনঃ   শিবগঞ্জ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ পাথরভর্তি ভারতীয় ট্রাক জব্দ

রাসিক প্রশাসক আরো বলেন, হাম রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। শুক্রবার (৩ এপ্রিল) থেকে একযোগে নগরীর ৩০টি ওয়ার্ডে লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চলমান রয়েছে। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, রামেক হাসপাতালের চিকিৎসবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১০

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১১

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৩

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৬

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৭

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৮

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST