১১ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন জাম্পা

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৬৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচে মাত্র ২৩ রানের খরচায় চারটি উইকেট নেন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তাতেই পাকিস্তানি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন জাম্পা।

আয়ারল্যান্ডের বিপক্ষে নেওয়া চার উইকেট মিলিয়ে জাম্পার উইকেট সংখ্যা এখন ৪০টি। তার সমান উইকেট নিয়ে দুই নম্বরে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চার নম্বরে রয়েছেন রশিদ খান। তালিকার পাঁচ নম্বরে অবস্থান আফ্রিদির। তার ঝুঁলিতে রয়েছে ৩৯টি উইকেট।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দেড়কেজি হেরোইনসহ গ্রেফতার ১

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এক নম্বরে রয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ৫০টি উইকেট নেওয়া একমাত্র বোলার তিনিই। ৪৩ ম্যাচে ২০.১২ গড়ে এবং ৬.৮৬ ইকোনোমিতে পঞ্চাশটি উইকেট নেন এই টাইগার অলরাউন্ডার। তাকে ছাড়িয়ে যেতে এখনও ১১টি উইকেট দরকার জাম্পা ও রশিদ খানদের।

আরও পড়ুনঃ   রাজশাহী-৫ আসনে আবু বকরসহ বিএনপির ৪ প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

প্রসঙ্গত, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮২ রান করে অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন মার্কাস স্টোয়নিস। জবাবে খেলতে নেমে নাথান এলিস ও অ্যাডাম জাম্পার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৫ রান করেই থেমে যায় আইরিশদের ইনিংস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

শিবগঞ্জে যুবকের পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার

রাজশাহী অ্যাডভোকেট বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবীদের জয়

তানোরে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

পুঠিয়ায় কৃষিজমির টপসয়েল কাটায় অভিযান, এস্কেভেটর অকেজো

বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ৩

গোদাগাড়ী পৌর এলাকায় মশার ভয়াবহ উপদ্রবে অতিষ্ঠ মানুষ, ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১১

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

১২

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

১৩

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

১৪

এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী

১৫

জনগণকে দেওয়া অঙ্গীকার পূরণে আমাদের কাজ করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

১৬

বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

১৭

নিয়ামতপুরে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ

১৮

আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

১৯

প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ

২০

Design & Developed by: BD IT HOST