১০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

শুটিংয়ে রেকর্ড গড়ল ‘পিনিক’

অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ গানের শুটিং মাত্র এক টেকে সম্পন্ন করে রেকর্ড গড়ল ‘পিনিক’ সিনেমা। ‘আধাচাঁদ’ শিরোনামের এই রোম্যান্টিক গানটির মাধ্যমেই শেষ হয়েছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। গানটিতে পর্দায় রসায়ন জমিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও চিত্রনায়ক আদর আজাদ।

পরিচালক জাহিদ জুয়েলের বিশেষ পরিকল্পনায় গানটির শুটিং শুরু হয়। টানা চার ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে গানটির কাজ শেষ করেন সংশ্লিষ্টরা। সিনেমার নির্বাহী প্রযোজক শিমুল খান জানান, দেশী সিনেমার ইতিহাসে এক টেকে শুট করা এটিই প্রথম কোনো গান।

আরও পড়ুনঃ   মাঝরাতে কালুর আদরের শেষ নেই : স্বস্তিকা

চিত্রগ্রাহক ইবাদ আলিম ও স্টেডিক্যাম অপারেটর কাউসারের কারিগরি দক্ষতায় গানটি নিপুণভাবে ধারণ করা হয়েছে। কোরিওগ্রাফার মোফাসসেল আলিফের নির্দেশনায় শুটিংয়ের আগে দিনভর মহড়া করেছিলেন প্রধান দুই অভিনয়শিল্পী।

এই অভিজ্ঞতাকে ‘উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করে পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন চিত্রনায়িকা বুবলী। নায়ক আদর আজাদের মতে, সবার আন্তরিক সহযোগিতা ছাড়া এমন চ্যালেঞ্জিং কাজ সম্ভব ছিল না। পরিচালক জাহিদ জুয়েল জানান, গানটি শোনার পরই তিনি এমন ভিন্নধর্মী পরিকল্পনার সাহস করেছিলেন।

আরও পড়ুনঃ   জন্মদিনে ‘কলঙ্ক’ ঘোচাতে বদ্ধপরিকর জয়া

নারীপ্রধান গল্পের সাইকো থ্রিলার অ্যাকশন ধাঁচের সিনেমা ‘পিনিক’ প্রযোজনা করেছে ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট। জাহিদ আকবরের লেখা ও জিয়া রাজের কণ্ঠে গানটির সংগীতায়োজন করেছেন শান্ত শান। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে আগামী রোববার সিনেমাটি বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১০

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১২

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

১৩

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

১৪

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

১৫

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১৬

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১৭

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৯

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST