২৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে র‍্যাবের পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার

মমিনুল ইসলাম মুন,স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর থানা এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিত্তে র‍্যাব জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল ২৮ ডিসেম্বর রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ১টা ৪০ মিনিট পর্যন্ত তানোর থানাধীন চুনিয়াপাড়া গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ   রাজশাহী তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শণে তথ্য ও সম্প্রচার সচিব

অভিযানকালে এন্তাজ আলীর বসতবাড়ীর পশ্চিম পাশে গরুর গোয়াল ঘরের পেছনে রান্নার লাকড়ির নিচে, একই এলাকার আব্দুস সোবাহানের বসতবাড়ীর উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে এবং জয়নাল আবেদীনের বসতবাড়ীর উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে কাঠের হাতলযুক্ত একটি বিদেশি পিস্তল, যার গায়ে ইংরেজিতে Made in USA 7.0-5 MM লেখা রয়েছে, দুটি খালি সিলভার রঙের ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, বারোটি শর্টগানের গুলি, চারটি পাইপগান এবং ছয়টি চিকন পাইপসহ অস্ত্র তৈরির খুচরা যন্ত্রাংশ।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের প্রধান সহ গ্রেপ্তার ৮

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ এর মালিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। প্রাথমিক অনুসন্ধানেও অস্ত্রগুলোর মালিক শনাক্ত করা সম্ভব হয়নি।

উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও সংশ্লিষ্ট মালামাল আইনগত প্রক্রিয়া শেষে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-৫ জানায়, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST