১৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলায় মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পুঠিয়া উপজেলার একটি গুদাম থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ চিপস, চকলেট, বিভিন্ন ধরনের শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য জব্দ করা হয়। সংশ্লিষ্ট পণ্যগুলো মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ   পাটখাতকে সাত বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের : বস্ত্র ও পাটমন্ত্রী

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বাজারজাত করে কেউ মানুষের জীবন ঝুঁকির মুখে ফেললে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মোবাইল কোর্টের মাধ্যমে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।

আরও পড়ুনঃ   তানোর উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১০

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১১

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

১২

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১৩

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১৪

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১৫

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৭

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৯

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST