১৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় গৃহবধু হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন, স্বামী-শাশুড়ি পালাতক

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত গৃহবধুর পিতা মুনসাদ আলী। 

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় গৃহবধূ মনিষা খাতুন হত্যার বিচার এবং আসামী গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পিতা-মাতা ও মামা। ঘটনার দুই মাস পর বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মনিষার বাবা মুনসাদ আলী বলেন, আমি একজন অটো চালক। গত ২০অক্টবর রাতে আমার মেয়ে আত্নহত্যা করেছে খবর পেয়ে আমি ঢাকা থেকে বাড়ি ফিরি। এরপর উপজেলার কেশবপুর গ্রামে অবস্থিত আমার মেয়ে-জামাতার বাড়ি যায়। সেখানে গিয়ে দেখি আমার মেয়ের মরাদেহ ঘরের বারান্দায় শোয়ানো রয়েছে। এ সময় আমি আমার মেয়ের মুখমন্ডল, শরীর এবং গলায় আঘাত এর চিহৃ পাই। তবে মেয়ের স্বামী আজাদ আলী ও শাশুড়ি শরিফা বেগম বাড়ি না থাকার কারনে আমার সন্দেহ হয়, ওরা আমার মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর পালিয়েছে।

আরও পড়ুনঃ   থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

ঘটনার পর প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনার পর আমার মেয়ের লাশ সন্ধ্যায় দাফন শেষে পরদিন সকালে থানায় গিয়ে একটি হত্যা মামলা দায়ের করতে চাই। তখন পুলিশ আমাকে হত্যার প্ররোচনা হিসাবে অভিযোগ দিতে বলেন। এবং জানান, পোস্টমর্টেম রিপোর্ট এলে তখন মামলা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে মৃত গৃহবধুর পিতা কান্না জড়িত কন্ঠে আরো বলেন, আমার জামাই পরকিয়ায় লিপ্ত ছিলো। মাঝে মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সে আমার মেয়েকে মারধর করতো এবং যৌতুক চাইতো। আমি মেয়ের সুখের জন্য নিরুপায় হয়ে বুরো বাংলাদেশ নামক একটি এনজিও থেকে ২ লক্ষ টাকা ঋণ তুলে জামাই ও তার মায়ের হাতে দিয়েছি। এ ঘটনার কয়েক মাস পর সে আবারও আমার মেয়ের কাছে যৌতুক চায়। তখন আমার মেয়ে অপারগতা প্রকাশ করলে তাকে নির্যাতন করে বলে প্রতিবেশীরা আমাকে জানায়। এর কয়েকদিন পর আমি আমার মেয়ের মৃত্যুর খবর পাই।

আরও পড়ুনঃ   ৩০ মিনিটে পুড়ে ছাই হলো ৫০ বিঘা পানের বরজ, ক্ষতি ৩ কোটি

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গৃহবধুর পিতা মুনসাদ আলী, মাতা রুবিনা বেগম এবং গৃহবধুর মামা সাদ্দাম হোসেন। তাঁরা স্থানীয় গণমাধ্যম কর্মীদের লেখনীর মাধ্যমে অবিলম্বে পলাতক দুই আসামীকে আটক-সহ ন্যায় বিচারের দাবি জানান।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বাঘা থানার উপ-পরিদর্শক (এস.আই) মহিদুল ইসলাম বলেন, এই অভিযোগটি যে কর্মকর্তার কাছে ছিলো, তিনি অন্যত্র বদলি হয়ে গেছেন। সম্প্রতি আমার কাছে এসছে। আমি তদন্ত করছি। মা-ছেলে দুই আসামী-পলাতক রয়েছে। সুরতহাল রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১০

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১১

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১২

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৩

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৪

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৫

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৬

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৭

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৯

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

২০

Design & Developed by: BD IT HOST