১০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোর থানা পরিদর্শনে পুলিশ সুপার

তানোর থানা পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

মমিনুল ইসলাম মুন প্রতিনিধি : রাজশাহীর তানোর থানা পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। মঙ্গলবার (০৯ ডিসেম্বর ) তানোর থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালীন সময়ে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাইনুল ইসলাম।

থানায় পৌঁছে পুলিশ সুপার নবাগত অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামানসহ থানার সকল অফিসার ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেবামূলক কার্যক্রম এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

মতবিনিময়কালে পুলিশ সুপার নাঈমুল হাছান বলেন,জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। প্রতিটি থানায় সেবা নিতে আসা মানুষ যেন ন্যায়বিচার এবং নিরাপত্তার নিশ্চয়তা পায় এটাই আমাদের মূল লক্ষ্য। দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, সততা এবং মানবিকতা বজায় রাখতে হবে। কোন ধরনের অনিয়ম, দুর্নীতি বা শৃঙ্খলাভঙ্গ বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন,জনগণের কাছে পুলিশের সেবা পৌঁছে দিতে টহল, বিট পুলিশিং ও অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রতি সংবেদনশীল আচরণ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ   ধানক্ষেতে মিলল চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ: হত্যার অভিযোগ পরিবারের

পরিদর্শন শেষে তিনি থানার বিভিন্ন কক্ষ, ডিউটি অফিস, হাজতখানা ও রেকর্ড শাখা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পুলিশ সুপারের এই পরিদর্শন তানোর থানার আইনশৃঙ্খলা রক্ষা ও সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১০

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১১

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১২

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৪

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৫

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

১৭

বাঘায় যাত্রীবাহী বাস ‘সি লাইন’ এর শুভ উদ্বোধন

১৮

তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

১৯

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

২০

Design & Developed by: BD IT HOST