৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে বাংলাদেশ যুবাদের ড্র

অনলাইন ডেস্ক : জাতীয় স্টেডিয়ামে সোমবার লাতিন-বাংলা সুপার কাপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা আতলেতিকো চার্লোনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের হয়ে খেলা রেড গ্রিন ফিউচার স্টার। মাসুদ রানার গোলে এগিয়ে যায় রেড গ্রিন, দ্বিতীয়ার্ধে আতলেতিকো চার্লোনকে সমতায় ফেরান আলিয়ান সামিয়েন্তো। অনূর্ধ্ব-২০ দল নিয়ে হওয়া এই প্রতিযোগিতার শুরু মাসুদ-রিফাতরা করেছিলেন ব্রাজিলের তৃতীয় স্তরের দল সাও বার্নার্দোর বিপক্ষে ৪-০ গোলে হেরে।

আরও পড়ুনঃ   এশিয়ার প্যারা গেমসে এবার বাংলাদেশের স্বর্ণ

আর্জেন্টিনার দলটির বিপক্ষে অবশ্য আশা জাগানিয়া শুরু পায় রেড গ্রিন। চতুর্থ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে দারুণ শটে দলকে এগিয়ে নেন মাসুদ। প্রতিপক্ষ দলের অফসাইডের আবেদনে সাড়া দেননি রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতে সামিয়েন্তোর দৃষ্টিনন্দন গোলে সমতায় ফিরে আর্জেন্টিনার দলটি। ডান দিক থেকে এই ফরোয়ার্ডের শট তার এক সতীর্থের পায়ের ফাঁক দিয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়। তার পেছনে থাকা রেড গ্রিনের ডিফেন্ডাররা হতবাক হয়ে যান।

আরও পড়ুনঃ   ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

ম্যাচে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ৭৬ মিনিটে বড় আকার ধারণ করে। আর্জেন্টিনার দলটির দেভিদ বেভজিনি ও মাতিয়াস রোসালেস ও বাংলাদেশের ইশান হাবিব রেদোয়ানকে লাল কার্ড দেখান রেফারি। এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচ সমতায় শেষ হয়।

প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ছিল নানা অব্যবস্থাপনা। ব্রাজিল ও আর্জেন্টিনার দুই কিংবদন্তী কাফু ও ক্যানেজিয়াকে আনার ঘোষণা দিলেও এখন দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই টুর্নামেন্টের আয়োজকরা রীতিমতো কাঠগড়ায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ গ্রেপ্তার ২৯

রাজশাহীতে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার

চারঘাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ৭ লাখ ৫০ হাজার টাকা

ফেব্রুয়ারির বারো তারিখে আমরা ইচ্ছামতো ইচ্ছা প্রকাশ করতে যাব-উঠান বৈঠকে ভোটার

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের সাথে উপদেষ্টা শারমীন এস মুরশিদের মতবিনিময় সভা

তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা

বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলন

বেনাপোল কাস্টমসে অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি

তানোরে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে অবহেলার অভিযোগ, ক্ষতির পূরণের দাবি

১০

রাজশাহীতে দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক, পলাতক ২

১১

“ঐক্য ও নৈতিকতাই সাংবাদিক সংগঠনের মূল শক্তি”-আলমগীর গনি

১২

হজরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

১৩

কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব

১৪

নতুন বইয়ে মলাট লাগানোর রীতির প্রীতি কমে গেছে

১৫

ইসলামিক বিপ্লবের পর যেসব ভয়াবহ ঘটনায় কেঁপেছিল ইরান

১৬

ইরানে সম্ভাব্য অভিযান নিয়ে অবহিত করা হয়েছে ট্রাম্পকে

১৭

এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

১৮

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৫

১৯

শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল মানুষ গড়ার জন্যও : প্রধান উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST