৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাসহ যেসব দেশ সুবিধা পাবে বিশ্বকাপের সূচিতে

অনলাইন ডেস্ক : ড্র-ফিকশ্চার সম্পন্ন, আর মাত্র ৬ মাস পরই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। ৪৮ দলের এই আসরে ম্যাচ হবে ১০৪টি। বোঝাই যাচ্ছে– কতটা ঠাসা সূচিতে বুঁদ হতে যাচ্ছে ফুটবলবিশ্ব। এমন মেগা ইভেন্টে আয়োজক দেশের নানা সুবিধা-অসুবিধা, ম্যাচের ভেন্যু ও সূচি নিয়ে নানা জল্পনা-কল্পনা চলে। কে কতটা পথ ভ্রমণ করবে, কোন দল তুলনামূলক সুবিধা পাচ্ছে সেই হিসাব এসেছে এবারও।

আসন্ন বিশ্বকাপের গ্রুপপর্বের সূচি অনুযায়ী কোন দল কখন-কোথায় খেলবে সেটি নিশ্চিত। টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত ফিকশ্চার চূড়ান্ত হলেও, গ্রুপপর্বের পরবর্তী লড়াইয়ে কারা থাকছে, সেটি এখনই বলা যাচ্ছে না। যেসব দল গ্রুপপর্বে পরপর দুটি ম্যাচ একই ভেন্যুতে খেলবে, তাদের স্বাভাবিকভাবেই ম্যাচের মাঝে ভ্রমণের প্রয়োজন হবে না। ২০২৬ বিশ্বকাপে এমন সুবিধা পাবে অন্তত ১৪টি দেশ। এই তালিকায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও।

আরও পড়ুনঃ   সাকিবের সেই ফাইল আগামীকাল পৌঁছে দেবে বিসিবি

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত তিনটি দেশের ১৬ ভেন্যুতে হবে বিশ্বকাপের ১০৪ ম্যাচ। অথচ আগের আসরগুলোয় সর্বোচ্চ ম্যাচ হয়েছে ৬৪টি করে। ১২ গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রতিযোগী দলগুলো। গ্রুপপর্ব থেকে শীর্ষ দুটি দল যাবে রাউন্ড অব ৩২–এ। বাকি ৮টি স্লট পূর্ণ হবে গ্রুপপর্বের লড়াইয়ে তৃতীয় স্থানে থাকা সেরা ৮ দল নিয়ে। এরপর ক্রমান্বয়ে রাউন্ড অব সিক্সটিন, ৮ দলের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ১৯ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে।

গ্রুপপর্বের সূচিতে সুবিধা পাবে যেসব দেশ-
দক্ষিণ কোরিয়া তাদের প্রথম দুই ম্যাচ খেলবে গুয়াদালাজারায়
কানাডা দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলাম্বিয়ায়
স্কটল্যান্ড প্রথম দুই ম্যাচ খেলবে ফক্সবরোতে
প্যারাগুয়ে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে সান্তা ক্লারায়
তিউনিসিয়া প্রথম দুই ম্যাচ খেলবে মন্টেরেতে
ইরান প্রথম দুই ম্যাচ খেলবে ইংঙ্গলউডে
নিউজিল্যান্ড দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে ভ্যাঙ্কুভারে
স্পেন প্রথম দুই ম্যাচ খেলবে আটালান্টায়
উরুগুয়ে প্রথম দুই ম্যাচ খেলবে মায়ামি গার্ডেন্সে
সেনেগাল প্রথম দুই ম্যাচ খেলবে ইস্ট রাদারফোর্ডে
আর্জেন্টিনা দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে আরলিংটনে
জর্ডান প্রথম দুই ম্যাচ খেলবে সান্তা ক্লারায়
পর্তুগাল প্রথম দুই ম্যাচ খেলবে হিউস্টনে
পানামা প্রথম দুই ম্যাচ খেলবে টরন্টোতে

আরও পড়ুনঃ   রাজশাহীর কাছে হেরে যা বললেন সোহান

প্রসঙ্গত, দুই ঘণ্টারও বেশি সময় ফিফা বিশ্বকাপ ড্রয়ের পর চূড়ান্ত হয় গ্রুপের প্রতিপক্ষ। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল সহজ গ্রুপে পড়েছে। ‘সি’ গ্রুপে ব্রাজিল পেয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডকে। আর্জেন্টিনার ‘জে’ গ্রুপে প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর (১৪ জুন) সঙ্গে। ১৯৯৮ সালের বিশ্বকাপেও দুই দলের গ্রুপে দেখা হয়েছিল, ৩-০ গোলে জিতেছিল সেলেসাওরা। আর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার (১৭ জুন) বিপক্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST