শিরোনামঃ সিরাজগঞ্জের কলাবাগানে মিলল চোখ উপড়ানো নারীর মরদেহ   |   বেগম জিয়া শুধু বিএনপির নয়, পুরো দেশের নেত্রী: বিএনপি নেতা মিলন   |   ৮টি কুকুরছানা হত্যা মামলায় নিশি রহমানের জামিন   |   শিক্ষকদের ঢুকতে না দিয়ে সন্তানদের পরীক্ষা নিয়েছেন অভিভাবকেরা   |   সোনামসজিদ বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু   |   জলপাই বাগানে কী করছেন বুবলী?   |   দাম বাড়ল ভোজ্যতেলের   |   কাজ হারানোর ভয়ে ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা   |   রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল   |   ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন : সিইসি   |   ‘অভিযোগ করার আগে ভালো করে দেখে নিন’   |   আরিফিন শুভর সঙ্গে আলোচিত সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী   |   লটারির মাধ্যমে আরএমপি’র ১২ থানার ওসি পদায়ন   |   পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ   |   রোনালদোর যে রেকর্ড ভাঙতে যাচ্ছেন এমবাপে   |   আর্জেন্টিনাসহ যেসব দেশ সুবিধা পাবে বিশ্বকাপের সূচিতে   |   বিশ্বকাপের ম্যাচ চলাকালে ‘দুর্যোগের’ আভাস, এখনই উদ্বিগ্ন স্কালোনি   |   যশোরে স্বর্ণেরবার ও স্বর্ণালংকারসহ এক পাচারকারী আটক   |   বেনিনের ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্টকে অপসারণ   |   চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ   |   ইমরান খান সম্পর্কে সামরিক বাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই   |   ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত   |   ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস : মৃতের সংখ্যা ছাড়াল ৯০০   |   ভূমিসেবার নয়া দিগন্ত   |   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬   |   আরএমপি’র উদ্যোগে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন   |   সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু   |   জরুরি বৈঠকে ইসি   |   ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩   |   ভূমিকম্পে রাবির হলে দেয়ালে ফাটল, শিক্ষার্থীদের বিক্ষোভ   |  
kabir
16 Novemberember 2025, 2:55 pm
Online version

কষ্টসাধ্য জয়ে রেলিগেশন এড়াল নেইমারের সান্তোস

অনলাইন ডেস্ক : ব্রাজিলের ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় দুই নম্বর দল হলেও কঠিন পরীক্ষা দিতে হয়েছে পালমেইরাসকে। অবশ্য তাদের বিপক্ষে ড্র নিয়ে ফেরাটাও যথেষ্ট হত না নেইমার জুনিয়রের ক্লাব সান্তোসের জন্য। শীর্ষ প্রতিযোগিতা থেকে অবনমন (রেলিগেশন) এড়াতে জয়ের বিকল্প ছিল না। রুদ্ধশ্বাস ম্যাচে ৯০ মিনিটের পর যোগ করা সময়ের গোলে (১-০) সেই সমীকরণ মিলিয়েছে সান্তোস।

ঘরের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে পালমেইরাসকে আতিথ্য দিতে নেমে প্রায় সমান তালে লড়েছে সান্তোস। তবে পজেশনে তারা এগিয়ে ছিল। ১৭টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারলেও, জয়নির্ধারণী গোল পেতে ৯১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে নেইমারদের। পুরো ৯০ মিনিট খেলে ব্রাজিলিয়ান এই সুপারস্টার নিজে গোল না পেলেও বেশ কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেছিলেন। একমাত্র গোলটি করেন বেঞ্জামিন রোলহেইজার।

শুরুটা ভালো ছিল পালমেইরাসের। এরপরই সান্তোস ধীরে ধীরে ম্যাচের লাগাম নিয়ন্ত্রণে নিতে থাকে। তাদের শক্তিশালী হতে দেখেও খুব একটা হুমকি হয়ে দাঁড়াতে পারেনি আবেল পেরেইরার দল। বিরতির আগে বেশ কয়েকটি সুযোগ ফিনিশিংয়ের ব্যর্থতায় কাজে লাগাতে পারেননি নেইমাররা। গোলবারের উদ্দেশ্যে ব্রাজিলের এই রেকর্ড গোলদাতার জোরালো শটও প্রতিপক্ষ ফুটবলারের পায়ে লেগে দিক পাল্টে যায়।

দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙতে মরিয়া হয়ে ওঠে উভয়পক্ষ। আক্রমণ, পাল্টা আক্রমণেও অবশ্য কেউই জালের দেখা পাচ্ছিল না। উত্তেজনাও ছড়িয়েছিল শেষ দিকে। এরই মাঝে গোলশূন্য সমতার দিকে ছুটছিল ম্যাচ। যোগ করা সময়ের প্রথম মিনিটে রবিনিয়ো জুনিয়রের পাস পেয়ে নিচু শটে রোলহেইজার সান্তোসের ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এই জয়ে ২০ দলের শীর্ষ প্রতিযোগিতায় ১৬তম স্থানে থেকে রেলিগেশন এড়াল সান্তোস। তবে ম্যাচ বাকি থাকায় তারা এখনই ঝুঁকিমুক্ত নয়। ৩৩ ম্যাচে ৯টি করে জয় ও ড্র নিয়ে সান্তোসের পয়েন্ট ৩৬। ১৭ নম্বরে থাকা ভিটোরিয়ার পয়েন্ট ৩৫। অর্থাৎ, ড্র করলেই তাদের নিচে নেমে যেত নেইমাররা। অন্যদিকে, ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে পালমেইরাস। তাদের চেয়ে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ফ্ল্যামেঙ্গো শীর্ষে রয়েছে।

অনেক ঘাম ছোটানো জয় হলেও, ম্যাচের শেষটা নেইমারের জন্য স্বস্তির। একের পর এক চোটের ধকলে জাতীয় দলে ডাক না পাওয়া, সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা ছাড়া নিয়ে অনিশ্চয়তা, সাম্প্রতিক সময়ের নানা বিতর্কিত ঘটনার পর রেলিগেশন এড়াতে পেরে আপ্লুত হয়েছেন সাবেক এই বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড।

Facebook Comments Box

Comment

  • Latest
  • Popular

সিরাজগঞ্জের কলাবাগানে মিলল চোখ উপড়ানো নারীর মরদেহ

1

বেগম জিয়া শুধু বিএনপির নয়, পুরো দেশের নেত্রী: বিএনপি নেতা মিলন

2

৮টি কুকুরছানা হত্যা মামলায় নিশি রহমানের জামিন

3

শিক্ষকদের ঢুকতে না দিয়ে সন্তানদের পরীক্ষা নিয়েছেন অভিভাবকেরা

4

সোনামসজিদ বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

5

জলপাই বাগানে কী করছেন বুবলী?

6

দাম বাড়ল ভোজ্যতেলের

7

কাজ হারানোর ভয়ে ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা

8

রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

9

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন : সিইসি

10

‘অভিযোগ করার আগে ভালো করে দেখে নিন’

11

আরিফিন শুভর সঙ্গে আলোচিত সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী

12

লটারির মাধ্যমে আরএমপি’র ১২ থানার ওসি পদায়ন

13

পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

14

রোনালদোর যে রেকর্ড ভাঙতে যাচ্ছেন এমবাপে

15

আর্জেন্টিনাসহ যেসব দেশ সুবিধা পাবে বিশ্বকাপের সূচিতে

16

বিশ্বকাপের ম্যাচ চলাকালে ‘দুর্যোগের’ আভাস, এখনই উদ্বিগ্ন স্কালোনি

17

যশোরে স্বর্ণেরবার ও স্বর্ণালংকারসহ এক পাচারকারী আটক

18

বেনিনের ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্টকে অপসারণ

19

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ

20

Design & Developed by: BD IT HOST