২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বিশেষ ভাবে সক্ষম ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার কাজলের

অনলাইন ডেস্ক : কয়েক বছর আগে রেস্তরাঁর ঘটনা। নতুন করে চলে এসেছে চর্চায়। সমালোচিত কাজল। তার পর?

নেট দুনিয়ায় কোনও কিছুই অতীত নয়। যে কোনও মুহূর্তে অতীতের কোনও ঘটনা আবার হাজির হয়ে কোনও ব্যক্তিকে বিব্রত করতে পারে। যেমন হয়েছে কাজলের ক্ষেত্রে। কয়েক বছর আগের একটি ঘটনা নতুন করে ‘ভাইরাল’ হয়েছে।

বছর কয়েক আগে সমাজমাধ্যমের পাতায় এক জন কাজলের নামে গুরুতর অভিযোগ আনেন। তিনি দাবি করেন, মুম্বইয়ের একটি রেস্তরাঁয় তাঁর ভাইয়ের সঙ্গে নাকি কাজল দুর্ব্যবহার করেছেন! তিনি লিখেছিলেন, ‘‘গত কাল আমার ভাই যে রেস্তরাঁয় কাজ করে, সেখানে বন্ধুদের নিয়ে কাজল খেতে এসেছিলেন।’’ তিনি জানান, তাঁর ভাই বিশেষ ভাবে সক্ষম। কিন্তু তা সত্ত্বেও তাঁর উপর বিল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল বিশেষ একটি কারণে। তিনি লেখেন, ‘‘আসলে আমার ভাই কাজলের গুণমুগ্ধ। সে জন্যই কর্তৃপক্ষ তাকে কাজলের বিল দেওয়ার দায়িত্বটি দেয়।’’

আরও পড়ুনঃ   ৮১ বছর বয়সে সুন্দরী প্রতিযোগিতায় চে-সুন হুয়া

তিনি জানান, তাঁর ভাই কাজলকে সামনে দেখে আনন্দে কাঁদতে শুরু করেন। তাতে কাজল নাকি বলেন, ‘‘হয়ে গিয়েছে? নাটক বন্ধ করে এ বার বিলটা দিন!’’

নতুন করে নেট দুনিয়ায় এই ‘পোস্ট’ ভাইরাল হতেই সমাজমাধ্যমে থাকা একাংশ কাজলের সমালোচনায় ঝাঁপিয়ে পড়েছেন। শুরু হয়েছে ‘ট্রোলিং’। কারও মতে, বিশেষ ভাবে সক্ষম এক জন অনুরাগীর সঙ্গে এ রকম ব্যবহার কী ভাবে করলেন কাজল! আবার কেউ লিখেছেন, ‘‘বলিউডের ইতিহাসে সব থেকে রূঢ় অভিনেত্রী কাজল!’’

আরও পড়ুনঃ   নেটিজেনদের মন্তব্যের উত্তরে নুসরাত বললেন, ‘তারা ফ্রাস্ট্রেটেড’

যদিও কাজল নিজে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। তবে মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন কাজল। সঙ্গে রহস্যময় একটি বার্তা। যা পড়ে অনুরাগীদের একাংশ মনে করছেন, কাজল তাঁকে ঘিরে সাম্প্রতিক ‘ট্রোলিং’ প্রসঙ্গেই মুখ খুলেছেন এ ভাবে। ছবির সঙ্গে কাজল লিখেছেন, ‘‘যখন আপনি অযৌক্তিক কোনও কিছুর জন্য তৈরি থাকেন না, তখন নিজেকে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগে।’’

সম্প্রতি কাজল কলকাতায় হিন্দি ছবি ‘মা’-এর শুটিংয়ে এসেছিলেন। বোলপুর ছাড়াও উত্তর কলকাতা ও পার্ক স্ট্রিটে ছবির শুটিং করেছেন তিনি। এর পর দর্শক ‘দো পাত্তি’ ছবিতে কাজলকে দেখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১০

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১১

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১২

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

১৩

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

১৪

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

১৫

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

১৬

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

১৭

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

১৮

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

১৯

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

২০

Design & Developed by: BD IT HOST