২৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় বাবার মুক্তির দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় হত্যা মামলার রায় পূর্নঃ বিবেচনার দাবী জানিয়েছেন মৃত্যুদ্বন্ড প্রাপ্ত বিএনপি’র নেতা মাহাবুর রশীদ রেন্টুর পরিবার। রোববার (২৬ অক্টোবর) বিকেলে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাবার মুক্তির দাবী জানিয়েছেন রেন্টুর মেয়ে আইন বিভাগে অনার্স পড়–য়া যারীন তাসনিম রাহী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাহী বলেন, আমার বাবা বিএনপি করার অপরাধে আ’লীগের দোসরদের চক্রান্তমূলক হত্যা মামলার আসামী হয়েছেন। আমাদেরকে এতিম বানিয়ে আ’লীগের দোসররা এখন অনেকটাই ভাল আছেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, তৎকালীন ২০১০ সালে বাগমারার রাজু হত্যার রায়ে আমার বাবা সহ ৫ জনকে ফাঁসির আদেশ দেন আদালত। রাজশাহীতে হত্যা কান্ডের ঘটনা ঘটলেও ওই মামলায় আমার বাবাকে মিথ্যা ভাবে আসামী করা হয়। সম্পৃক্ততা না থাকলেও তার নাম আসে ওই হত্যা মামলায়। ওই মামলায় রাজনৈতিক চিন্তা ধারায় পরিকল্পিত ভাবে আমার বাবাকে ফাঁসানো হয়েছে। ফাঁসির আসামী হওয়ায় বর্তমানে আমার বাবাকে কনডেম সেলে রাখা হয়েছে। দীর্ঘদিন কনডেম সেলে থাকার কারনে তিনি অত্যান্ত অসুস্থ হয়ে পড়েছেন। তাই তারা আদালতের রায়টি পূর্ণঃ বিবেচনা করে রাজু হত্যা মামলা থেকে রেন্টুর নাম প্রত্যাহারের দাবী জানান।

আরও পড়ুনঃ   নেদারল্যান্ডসে গেলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে দেশটি

রাহী তার লিখিত বক্তব্যে বাগমারা উপজেলা বিএনপি’র শীর্ষ নেতাদের কাছে প্রশ্ন করেন, তার বাবা মাহাবুর রশীদ রেন্টুর কি বিএনপি’র রাজনীতি করা অপরাধ ছিল? দলের দুঃসময়ে তার দলের প্রতি দায়ীত্ব অবদান সবই কি বাগমারার বিএনপি ভুলে গেছে? তাই আমি সন্তান হিসেবে বাগমারার বিএনপি’র শীর্ষ নেতাদের প্রতি আমার বাবার মুক্তির জন্য সহযোগীতা কামনা করি। তিনি বলেন, বাবা তাদের পাশে না থাকার কারনে তাদের পড়াশোনার ব্যাপক সমস্যা হচ্ছে। তার মা একজন স্কুল শিক্ষক, তিনি যে পরিমান বেতন পান তা দিয়ে তাদের সংসার চালানো ও আমাদের পড়াশোনার খরচ মোটেই চলে না। তাই তিনি বিএনপি’র শীর্ষ নেতাদের কাছে তার বাবার মুক্তির দাবী জানান।

আরও পড়ুনঃ   বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে না এ সরকার: উপদেষ্টা নাহিদ

সংবাদ সম্মেলনে যারীন তাহসিম রাহী ছাড়া উপস্থিত ছিলেন তার মা স্কুল শিক্ষক সৈয়দা দিলরুবা আফরোজ সুইটি, ছোট বোন সাদিয়া তাহমিন মাহী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১০

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১১

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১২

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৪

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৭

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৮

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৯

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST