১০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ফিলিপাইন-ইন্দোনেশিয়ায় সুনামির আশঙ্কা কেটেছে, সামনে আসছে ক্ষয়ক্ষতির চিত্র

অনলাইন ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার যে সুনামির আশঙ্কা তৈরি হয়েছিল তা কেটেছে। ইউএস সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এর আগে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র সতর্ক করেছিল যে ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ ফিলিপাইনের উপকূলে আঘাত হানতে পারে। ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউয়ের উপকূলগুলোতে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখা যেতে পারে বলেও আশঙ্কা করেছিল তারা।

আরও পড়ুনঃ   ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

এই সতর্কতা জারির ঘণ্টাখানেকের মধ্যে অবশ্য ইন্দোনেশিয়ার আর্থকোয়েক অ্যান্ড সুনামি সেন্টারের প্রধান জানান, দেশটির জলসীমায় ১৭ সেন্টিমিটার (৬ ইঞ্চি) পর্যন্ত উঁচু সুনামি রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, যে ঢেউগুলো ০.৫ মিটার উচ্চতায় পৌঁছায়, সেগুলোকে আমরা ‘মাইনর সুনামি’ বলে থাকি।

ইন্দোনেশিয়ার সিসমোলজি এজেন্সির তথ্য অনুযায়ী, উত্তর সুলাওয়েসির তালাউদ দ্বীপপুঞ্জে ৩.৫ সেন্টিমিটার থেকে ১৭ সেন্টিমিটার পর্যন্ত সুনামি তরঙ্গ রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুনঃ   পাকিস্তানে এমপিদের বেতন বাড়ছে ১৩৮ শতাংশ

বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র :
এদিকে শক্তিশালী এই ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সব তথ্য এখনও সামনে আসেনি। তবে ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসতে শুরু করেছে।

ফিলিপাইনের ব্যুরো অব ফায়ার প্রোটেকশন ফেসবুকে জানিয়েছে, ভূমিকম্পের কারণে দাভাও ওরিয়েন্টাল প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে এবং ইন্টারনেট সংযোগ ধীরগতিতে কাজ করছে।

সংস্থাটি আরও জানিয়েছে, জরুরি কর্মীরা উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন এবং ভবনগুলোর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন।

সূত্র : বিবিসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST