১০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ইরান ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতার ভূমিকায় আছে রাশিয়া : পুতিন

অনলাইন ডেস্ক : রাশিয়া বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মধ্যপ্রাচ্য অঞ্চলের এ দু’টি দেশই পরস্পরের প্রতি ব্যাপক বৈরীভাবাপন্ন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের রাজধানী দুশানবে-তে রাশিয়া-সেন্ট্রাল এশিয়া সামিট সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুতিন। সেখানেই এ তথ্য জানিয়েছেন তিনি।

সম্মেলনে পুতিন বলেন, “আমরা ইসরায়েলের সঙ্গে আমাদের আস্থাভিত্তিক যোগাযোগ অব্যাহত রেখেছি। ইসরায়েলের নেতারা আমাদের জানিয়েছেন যে তারা তেহরানের কাছে একটি বার্তা পাঠাতে চান; আর সেটি হলো— তারা ইরানের সঙ্গে উত্তেজনা আরও হ্রাস করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে আর কোনো সংঘাতে জড়াতে আগ্রহী নন। ইসরায়েলি নেতারা আমাদের অনুরোধ করেছেন, আমরা যেন আমাদের ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দি’।”

আরও পড়ুনঃ   সংঘাতের ৬ দিনে থাইল্যান্ড-কম্বোডিয়ায় নিহত ২৩, বাস্তুচ্যুত ৭ লাখ

“এই মুহূর্তে আমরা ইরান ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় আছি।”

পুতিন আরও জানান, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে পশ্চিমা বিশ্বে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা প্রশমনেও কাজ করছে মস্কো।

“কারণ আমরা বিশ্বাস করি, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যে উদ্বেগ-উত্তেজনা দেখা দিয়েছে— তা নিরসনের একমাত্র উপায় হলো কূটনীতি”, সম্মেলনে বলেন পুতিন।

প্রসঙ্গত, গত ৬ জুন এক বিবৃতিতে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা আইএইএ এক বিবৃতিতে বলেছিল, ইরান যে মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, তা দিয়ে অনায়াসেই পরমাণু বোমা বানানো সম্ভব। আইএইএ এই বিবৃতি দেওয়ার এক সপ্তাহের মাথায় ১৩ জুন দিবাগত রাতে ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। অভিযান শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিওবার্তায় বলেছিলেন, আইএইএ-এর বিবৃতিতে আমলে নিয়ে এ অভিযান শুরু হয়েছে।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে ভোটের বাকি ৭ দিন, আগাম ভোট দিয়েছে সাড়ে ৪ কোটি ভোটার

ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সেনাপ্রধান জেনারেল বাঘেরিসহ প্রথম সারির বেশ কয়েক জন সেনা কর্মকর্তা-কমান্ডার এবং অন্তত ১২ জন জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী। ইরানের পরমাণু স্থাপণারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এই বিমান অভিযানের জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। ১২ দিন ধরে সংঘাত চলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় ইরান-ইসরায়েল।

সংঘাতের শুরু থেকেই ইসরায়েল-ইরানকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছিলেন প্রেসিডেন্ট পুতিন। গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ হয়েছে রুশ প্রেসিডেন্ট। গাজায় যুদ্ধবিরতি নিয়ে বেশ কিছুক্ষণ টেলিফোনে কথা বলেছেন দুই নেতা।

সূত্র : আরটি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST