২৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

কী ঘটেছে কৃষ্ণার সঙ্গে?

অনলাইন ডেস্ক : কলকাতার ছোট পর্দার পরিচিত মুখ কৃষ্ণা মুখার্জি। ‌‘ইয়ে হ্যায় মহাব্বতে’ ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপরই বলিউডে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী।

নিজের স্বপ্নপূরণে পা রেখেছিলেন বলিউডের জগতেও। কিন্তু সেখানে গিয়েই এমন ভয়াবহ কিছুর অভিজ্ঞতা হয়েছে, যা কোনোভাবেই মন থেকে মুছে ফেলতে পারছেন না তিনি। কী ঘটেছে কৃষ্ণার সঙ্গে, সেটাই ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছেন এই অভিনেত্রী।

কৃষ্ণা মুখার্জি সেই পোস্টে জানিয়েছেন, তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মেকআপ রুমে আটকে রাখা হয়। এমনকি কাজের পরেও পাঁচ মাসের বেতন পর্যন্ত পাননি। প্রাপ্য টাকা পাওয়ার বদলে তাকে লাগাতার হুমকি দেওয়া হয়েছে প্রযোজকের পক্ষ থেকে। আর সেই ভয়ে তিনি এতদিন না পেরেছেন মুখ খুলতে, না পেরেছেন নতুন ধারাবাহিকের সঙ্গে চুক্তিবদ্ধ হতে। পুরো বিষয়টি নিয়েই মানসিক অবসাদে ভুগছেন তিনি।

আরও পড়ুনঃ   ২২ বছর বয়সে ব্যক্তিগত প্লেন কেনা কে এই অভিনেত্রী

কৃষ্ণা তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি কখনও আমার মনের কথাটা বলার সাহস দেখাতে পারিনি। কিন্তু আজ ঠিক করেছি আর নয়। গত দেড় বছর ধরে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি একা থাকলেই দুশ্চিন্তায় ভুগছি, আতঙ্কিত হয়ে পড়ছি। অবসাদে ভুগছি। আর এসবের শুরু, আমি যখন শেষবারের মতো দঙ্গল টিভির জন্য শুভ সগুন ধারাবাহিকে কাজ করছিলাম তখন থেকে। ওটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। প্রযোজক কুন্দন সিং আমাকে নিয়মিত হয়রানি করতেন। অসুস্থ হয়ে পড়লে মেকআপ রুমে আটকে রাখতেন।’

আরও পড়ুনঃ   রেগে মাঝপথেই কনসার্ট ছেড়ে বেরিয়ে গেলেন মোনালি

এই অভিনেত্রী লেখেন, ‘তারা আমাকে টাকা দিত না। আমি যখন জামা বদলাতাম, তখন এমনভাবে দরজা ধাক্কা দিত মনে হতো যে ভেঙে ফেলবে। এরপর আমি অসুস্থ ছিলাম বলে কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেই।’

কৃষ্ণা তার পোস্টে আরও লেখেন, ‘আজ পাঁচ মাস হয়ে গেছে আমি এখনও বকেয়া টাকা পায়নি। অনেকবার দঙ্গল টিভির অফিসে গিয়েছি, প্রযোজকের অফিসে গিয়েছি। কেউ সহযোগিতা করেননি। আমার মনে হচ্ছে আমি শেষ হয়ে যাচ্ছি। নিরাপত্তাহীনতায় ভুগছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST