৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, গুরুতর আহত ৩

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মহাসড়কের ওপর একটি মেডিকেল হেলিকপ্টার আছড়ে পড়েছে। এতে ওই হেলিকপ্টারের চালকসহ ৩ জন ক্রু গুরুতর আহত হয়েছেন।

গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো শহরের হাইওয়ে ৫০-এর অন্তর্গত ৫৯ নম্বর সড়কে ঘটেছে এ ঘটনা। স্যাক্রামেন্টো শহরের ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন মেডিকেল যানবাহন পরিষেবাদাতা কোম্পানি রিচ- এর। দুর্ঘটনার সময় কপ্টারটিতে চালক, একজন ফ্লাইট নার্স এবং একজন প্যারামেডিক ছিলেন; তবে কোনো রোগী ছিলেন না।

আরও পড়ুনঃ   নয়াদিল্লিতে বিস্ফোরণ : ভারতকে সহযোগিতার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

দুর্ঘটনায় ৩ জনই গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া। তবে হেলিকপ্টার ধসের কারণে সড়কে চলমান কোনো যানবাহনের ক্ষতি হয়নি। কপ্টারের ক্রু ও চালক ব্যতীত আর কেউ আহতও হননি।

মেডিকেল হেলিকপ্টার আছড়ে পড়ার পর ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে আসতে কিছুটা সময় লেগেছিল। এ সময় পথচারীদের অনেকেই উদ্ধার তৎপরতায় এগিয়ে আসেন। আহত তিন জন যাত্রীদের মধ্যে দু’জনকে কপ্টার থেকে বের করেন তারা।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তৃতীয় জনকে উদ্ধার করে তাদের নিকটবর্তী হাসপাতালে পাঠান। ক্যাপ্টেন সিলভিয়া জানান, তিন জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ   এবার আন্দোলন ছড়িয়ে পড়ছে পুরো পশ্চিমবঙ্গে

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল— এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিষেবা প্রশাসন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং পরিবহনের নিরাপত্তা দেখভাল বিষয়ক সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে এ ঘটনাটি তদন্তের ঘোষণা করেছে। এক বিবৃতিতে রিচ-এর কৃর্তপক্ষ বলেছে, এফএএ এবং এনটিএসবির তদন্তে পূর্ণ সহযোগিতার জন্য প্রস্তুত আছে রিচ।

সূত্র : এএফপি, রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST