২২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বমঞ্চে রুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবনী দল ‘টিম ক্র্যাক প্লাটুন’ এর সাফল্য অর্জন

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের উদ্ভাবনী দল ‘টিম ক্র্যাক প্লাটুন’ (Team Crack Platoon) জাপানে আয়োজিত ‘ফরমুলা এসএই জাপান ২০২৫’ (Formula SAE Japan 2025) প্রতিযোগিতায় পিআর এ্যাওয়ার্ডসে তৃতীয় স্থান অধিকার করেছে। গত ৮ থেকে ১৩ সেপ্টেম্বর জাপানের ‘আইচি স্কাই এক্সপো’ (Aichi Sky Expo) ভেন্যুতে অনুষ্ঠিত এই সম্মানজনক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৯০ টি উদ্ভাবনী দল অংশ্রগহণ করেন।

এতে সমগ্র দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে রুয়েটের এই টিম অংশ নেয়। দলটি এবার অংশ নিয়েছিল তাদের নতুন প্রকল্প ‘সিপি-এ্যাস্ট্রিয়ন’ (CP– Astrion) নিয়ে। উন্নত ব্যাটারি প্রযুক্তি, লাইট ওয়েট কম্পোজিট বডি এবং এরোডায়ানামিক উইং সমন্বিত এই গাড়িটি এরই মধ্যে আন্তর্জাতিক মানদণ্ডে যাচাই করা হয়েছে। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান টেসলা সরাসরি তাদের ব্যাটারি প্রযুক্তি স্পন্সর করেছে।

আরও পড়ুনঃ   জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করুন, পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

এদিকে রুয়েটের উদ্ভাবনী এই টিম আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নেয়ায় টিমের সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এক বিবৃতিতে বলেন, ‘রুয়েট বরাবরই উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহ দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের পাশাপাশি বিশ্বপরিমণ্ডলে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। ‘টিম ক্র্যাক প্লাটুন’ আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা সুদৃঢ় করায় রুয়েট পরিবার গর্বিত। তাদের সৃজনশীলতা ও উদ্ভাবিত প্রযুক্তি মানব সভ্যতাকে বিকশিত করবে এবং রুয়েটের পাশাপাশি বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে শুরু হতে যাচ্ছে এনইউএসডিএফ স্কিল সামিট

উল্লেখ্য, রুয়েট শিক্ষার্থীদের এই দল এর আগে ২০১৬ সালে ‘কোয়াড বাইক চ্যালেঞ্জ’, ২০১৭ ও ২০১৯ সালে ‘ফরমুলা এসএই জাপান’, ২০২৩ সালে ‘ফরমুলা এসএই সুইজারল্যান্ড’ এবং ২০২৪ সালে ‘ফরমুলা ভারত’ এর মত আন্তর্জাতিক প্রতিযোগিতাসমূহে অংশ নিয়ে সাফল্যের ছাপ রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST