২১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান দলে মোটিভেশনাল স্পিকার

অনলাইন ডেস্ক : সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে রোববার (২১ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। চিরশত্রুদের বিরুদ্ধে নামার আগে সর্বোচ্চটা দিয়েই অনুশীলন করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এমনকি দলকে চাঙ্গা করতে ‘মোটিভেশনাল স্পিকার’কে নিয়ে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্যদিকে ঐচ্ছিক অনুশীলনে অনেকটা হালকা মেজাজে ছিলেন ভারতের ক্রিকেটাররা।

পাকিস্তানের ম্যাচপূর্ব অনুশীলনে রাহিল করিমকে দেখা গেছে। যিনি দেশটিতে বেশ বিখ্যাত মোটিভেশনাল স্পিকার। পিসিবি মনে করছে, সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে দলের ক্রিকেটারের মধ্যে বেশ চাপ এবং উদ্বেগ তৈরি হয়েছে। যা কাটাতেই করিমকে ডাকা হয়েছে। টুর্নামেন্টের শেষ পর্যন্ত পাকিস্তান দলের সঙ্গে তিনি থাকবেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাঁচের মতো স্বচ্ছ ঘর করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে করিমের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। এর আগেও অনেক দলের সঙ্গে কাজ করেছেন তিনি। জানা গেছে, ভারতের বিরুদ্ধে খেলার আগে নাকি পাকিস্তানের ক্রিকেটাররা উদ্বেগের মধ্যে রয়েছেন। চাপের ম্যাচে তারা নিজেদের শান্ত রাখতে পারছেন না। ক্রিকেটারদের মনোবল বাড়াতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন চেষ্টা।

এমনকি এই কারণেই পাকিস্তানের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে বলে বেশ কিছু ভারতীত গণমাধ্যম দাবি করেছে। যেখানে বলা হয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যকার সবশেষ ম্যাচ থেকে শুরু হওয়া করমর্দন-বিতর্ক নিয়ে প্রশ্ন এড়াতেই পাকিস্তান সংবাদ সম্মেলন করেনি।

আরও পড়ুনঃ   শীতের আগমন, গরম কাপড়ের দোকানে বাড়ছে ভিড়

এদিকে আবু ধাবি থেকে দুবাইয়ে যাতায়াত এবং গরমের কারণে শনিবার বেশিরভাগ ভারতীয় ক্রিকেটারই বিশ্রাম নিয়েছিলেন। ব্যতিক্রম ছিলেন শুভমান গিল। চলতি আসরে তিন ম্যাচে মাত্র ৩৫ রান করেছেন তিনি। তাই সময় পেয়েই নিজের ভুলত্রুটি শোধরানোর দিকে নজর দিয়েছেন এ ওপেনার। ভারতের আর কেউ সেভাবে অনুশীলন করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST