১৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যারা ফ্যাসিস্ট তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো : ডিআইজি

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের অন্তত ১৫ টি অফিস, দুটি থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা। ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এ সময় সর্বশেষ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন তারা। ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন- ‘যারা ফ্যাসিস্ট, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি আমার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। তিনি আরও বলেন- এখানে যারা সাধারণ জনগণ আছেন, তারা যেন নিরাপদে থাকতে পারেন এজন্য আমরা সচেষ্ট রয়েছি। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ভাঙ্গা থানা প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে রায়ের বিরুদ্ধে শুনানি আগামীকাল

রেজাউল করিম মল্লিক আরও বলেন- আইনশৃঙ্খলা রক্ষার জন্য, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, যা যা করণীয় আমরা সব ব্যবস্থাই নেব। আমরা যেহেতু আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি, সেক্ষেত্রে আমরা যে পরিস্থিতির সম্মুখীন আছি, এখানকার যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে এ বিষয়ে অবগত করেছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য যা যা করার, তাদেরকে সবকিছুর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমি নির্দেশ দিয়েছি।

এর আগে উপজেলার ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পরিদর্শন শেষে ভাঙ্গা উপজেলার অফিসারদের সঙ্গে তিনি জরুরি বৈঠক করেন।

আরও পড়ুনঃ   আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করল বিসিবি

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন- আমরা সাধারণ মানুষকে নিয়ে কাজ করি। সাধারণ মানুষের আবেগ অনুভূতি জেলা প্রশাসন বুঝে। পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত করে পরে জানানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST